জাভা দ্বীপে ক্যান্ডি কারখানায় ভয়াবহ আগুনে নিহত তিন, নিখোঁজ ৩৬

ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা দ্বীপের বানতেন প্রদেশে একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত তিনজন নিহত ও চারজন আহত হয়েছেন। আগুন লাগার পরদিন রোববার (২২ নভেম্বর) নিখোঁজ ৩৬ জন শ্রমিকের খোঁজে তল্লাশি চালাচ্ছেন উদ্ধারকারীরা, আর কারখানার ভেতরে ধিকিধিকি জ্বলতে থাকা আগুন ও উত্তপ্ত অংশ নেভাতে কাজ করছেন দমকলকর্মীরা।

Indonesia Factory Fire 01
সের্যাং রিজেন্সির চিকান্দে এলাকার একটি ক্যান্ডি কারখানায় শনিবার সন্ধ্যায় এই আগুনের সূত্রপাত হয়। তবে অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

Indonesia Factory Fire 03
আগুনে ১৫ জন প্রাণে বেঁচে গেছেন, যাদের মধ্যে আহত চারজনকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত ভবনের যেসব অংশে হতাহত বা শ্রমিকরা আটকা পড়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে, সেখানে চিরুনি তল্লাশি চালাচ্ছে উদ্ধারকারী দল। পাশাপাশি কারখানার বিভিন্ন অংশে এখনো শিখা ও ধিকিধিকি আগুন রয়ে যাওয়ায় দমকলকর্মীরা শীতলীকরণ ও নির্বাপন অভিযান অব্যাহত রেখেছেন।

তথ্যসূত্র: রয়টার্স