কঠিন হুঁশিয়ারি দিয়ে ইউক্রেনকে ধুয়ে দিলেন পুতিন

প্রায় সাড়ে চার বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধের শান্তি আলোচনার সব প্রস্তাব টেবিলে খোলা রয়েছে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে সংঘাত নিরসনে যেকোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে রাশিয়ার নিজস্ব লাভ-ক্ষতি ও স্বার্থ কঠোরভাবে পর্যালোচনা করা হবে বলে স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি।

শুক্রবার সেন্ট পিটার্সবার্গে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুতিন অভিযোগ করেন, রাশিয়া শান্তি আলোচনার ব্যাপারে ইতিবাচক থাকা সত্ত্বেও ইউক্রেন মস্কো এবং রুশ সংসদ নির্বাচনের ভোটকেন্দ্রে উসকানিমূলক ড্রোন হামলা চালিয়ে পরিস্থিতি আরও জটিল করে তুলেছে।

Putinরুশ টিভিতে সরাসরি সম্প্রচারিত মন্তব্যে ক্ষোভ প্রকাশ করে পুতিন বলেন, সব যুদ্ধক্ষেত্রেই ওরাই প্রথম হামলা শুরু করেছে। এসব কি কোনো ছেলেখেলা নাকি খেলনা বস্তু? ইউক্রেনকে এখন রাশিয়ার কড়া ও বিধ্বংসী জবাবে হাড়েনাতে অনুশোচনা করতে হবে।

রুশ নেতা হুঁশিয়ারি দিয়ে বলেন, ই্‌উক্রেন বুজতে পারবে যে এমন উসকানিমূলক কর্মকাণ্ড দিয়ে নিজেদের কোনো সুবিধা আদায় করা যাবে না, বরং তারা নিজেদের পরিস্থিতি নিজেরাই আরও করুণ করে তুলছে। তিনি দাবি করেন, সম্প্রতি ইউক্রেন বাহিনী দ্রুতগতির জেট চালিত রুশ ড্রোন প্রতিহত করতে না পেরে এবং রাশিয়ার পাল্টা আক্রমণের মুখে টিকতে না পেরেই তড়িঘড়ি যুদ্ধবিরতি ও আলোচনার জন্য সুর নরম করছে।

অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার ভেতরে ড্রোন হামলাকে বেসামরিক নাগরিক ও অবকাঠামো রক্ষায় ন্যায়সঙ্গত জবাব হিসেবে আখ্যা দিয়েছেন এবং সরাসরি দ্বিপক্ষীয় আলোচনার জোর দাবি জানিয়েছেন। তবে সম্প্রতি দুই দেশের আকাশপথের এই লড়াই মারাত্মক রূপ নিয়েছে, যেখানে ইউক্রেন সীমান্ত থেকে ৩ হাজার কিলোমিটার ভেতরের রুশ তেল শোধনাগারে হামলা চালাচ্ছে, আর রুশ বাহিনী দিনরাত কিয়েভসহ বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র বর্ষণ করছে।

putin
বিশ্ব রাজনীতির অন্যান্য প্রসঙ্গের টেনে পুতিন জানান, ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যকার সাম্প্রতিক বৈঠক ও যেকোনো ইতিবাচক সমঝোতাকে মস্কো স্বাগত জানায়। তবে চীনে আসন্ন এপেক (APEC) সম্মেলনে তাঁর সশরীরে অংশগ্রহণ করা না করাটা দেশের অভ্যন্তরীণ পরিস্থিতির ওপর নির্ভর করছে।

তথ্যসূত্র: রয়টার্স