ট্রাম্প শিবিরের ভরাডুবিকে স্বাগত জানালো ইরান!

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টির নজিরবিহীন ভরাডুবিকে সানন্দে স্বাগত জানিয়েছে ইরান সরকার। তেহরান দাবি করেছে, মার্কিন জনগণ এই রায়ের মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্পের শুরু করা ইরান যুদ্ধকেই সরাসরি প্রত্যাখ্যান করেছে। তবে মার্কিন নির্বাচনে রাজনৈতিক পটপরিবর্তন হলেও ট্রাম্পের মেয়াদের শেষ সময়ে আবারও সম্ভাব্য সামরিক হামলার আশঙ্কায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে ইরানি বাহিনী।

ইরানের প্রধান রাজনৈতিক প্রতিনিধি ও পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ সামাজিক মাধ্যম এক্সে লিখেছেন, বিবেক কিংবা জীবনযাত্রার ব্যয়, আমেরিকানরা যুদ্ধের বিরুদ্ধে ‘না’ বলেছে, আর আমরা এই বার্তাকে পুরোপুরি সমর্থন করি। তিনি ওয়াশিংটনকে সতর্ক করে বলেন, জনগণের এই মতামতকে উপেক্ষা করে ইরানের ওপর আবারও আক্রমণ চালানো থেকে যুক্তরাষ্ট্রের বিরত থাকা উচিত।

Iran War 04
এদিকে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এক লিখিত বিবৃতিতে মন্তব্য করেছেন যে, যুক্তরাষ্ট্রে যে দলই ক্ষমতায় আসুক না কেন, তেহরানের প্রতি ওয়াশিংটনের বৈরী মনোভাব অপরিবর্তিত থাকবে। তিনি যুক্তরাষ্ট্র বা ইসরাইলের সামনে সামান্যতম নতি স্বীকার না করার আহ্বান জানান।

যুক্তরাষ্ট্রের প্রভাব তুলে ধরে তিনি যোগ করেন, যুক্তরাষ্ট্র তাদের আধিপত্যের শেষ সময়কে সুদূরপ্রসারী মনে করে, কিন্তু আমরা তা অত্যন্ত নিকটে দেখি।" তিনি আরও বলেন, মার্কিন সরকারের ভুল হিসাব-নিকাশ ও অহংকারী বিভ্রান্তির খেসারত এখন আমেরিকার সাধারণ মানুষ এবং তাদের অনুগত পুতুল সরকারগুলোকে মেটাতে হচ্ছে।

Iran War 04
গত মঙ্গলবারের নির্বাচনে সেনেট ও প্রতিনিধি পরিষদ- দুই কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা ছিনিয়ে নিয়েছে ডেমোক্র্যাটরা। এমনকি টেক্সাসের মতো ঐতিহাসিক রিপাবলিকান দুর্গেও কয়েক দশকের মধ্যে প্রথমবার ডেমোক্র্যাট প্রার্থীর জয়কে তেহরানের গণমাধ্যমগুলো ট্রাম্পের বিরুদ্ধে মার্কিন জনতার চরম ক্ষোভের প্রতিফলন হিসেবে দেখছে। বিচার বিভাগ পরিচালিত ইরানের একটি সংবাদমাধ্যম রসিকতা করে লিখেছে, ট্রাম্প ইরানে সরকার পরিবর্তনে ব্যর্থ হলেও টেক্সাসে নিজের দলের শাসন বদলে সফল হয়েছেন!

তবে ডেমোক্র্যাটদের বিজয়কে স্বাগত জানালেও তেহরানের জ্যেষ্ঠ দুটি সূত্র জানিয়েছে, এই ভরাডুবির শোধ তুলতে ট্রাম্প মেয়াদের শেষ মুহূর্তে আবার কোনো সামরিক পদক্ষেপ নিতে পারেন, এমন আশঙ্কায় তেহরান সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে ইরানে হামলা চালানোর পর থেকে শুরু হওয়া এই যুদ্ধ নবম মাসে পা দিয়েছে। এতে প্রণালী বাণিজ্যে ধস নেমে বৈশ্বিক জ্বালানি তেলের বাজারে চরম অস্থিরতা তৈরি হয়েছে।

Iran War 09
ইরানি সংবাদপত্র ‘হামশহরি’ তাদের প্রথম পৃষ্ঠায় ট্রাম্পের চোখ বাঁধা ও মাথা নত করা ছবি প্রকাশ করে শিরোনাম দিয়েছে- ‘মার্কিন নির্বাচনে ইরানের ছায়া। পত্রিকাটিতে বলা হয়, ১৯৭৯ সালের মার্কিন দূতাবাস ঘেরাও থেকে শুরু করে ২০২৭-এর (২০২৬ সালের শেষভাগের) নির্বাচন পর্যন্ত ওয়াশিংটন দীর্ঘ সময় ধরে ইরানের ছায়াতলেই বন্দী রয়েছে। অন্যদিকে রক্ষণশীল পত্রিকা ‘জাম-ই জাম’ মার্কিন নির্বাচনের এই ফলাফলকে ‘ট্রাম্পবাদের গোধূলিলগ্ন’ বলে অভিহিত করেছে।

তথ্যসূত্র: রয়টার্স