মার্কিন রাডারে হামলার দাবি ইরানের

বাহরাইনে যুক্তরাষ্ট্রের আগাম সতর্কীকরণ রাডার লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী।

শুক্রবার (১৩ নভেম্বর) দেওয়া এ দাবির মধ্য দিয়ে সেপ্টেম্বরের শুরুর পর উপসাগরীয় কোনো দেশে মার্কিন সামরিক স্থাপনায় হামলার প্রথম দাবি করল ইরান।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, দেশটির দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের সিরিক কাউন্টিতে একটি টেলিযোগাযোগ টাওয়ারে বিমান হামলার প্রতিশোধ হিসেবে এ অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে বিপ্লবী গার্ড বাহিনী।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাতের মধ্যে এমন দাবি সামনে এল। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে সংঘাত শুরু হয়। পরে তা মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে।

এর আগে ইরান উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। একই সঙ্গে বিশ্ববাজারে তেল ও গ্যাস সরবরাহের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল সীমিত করার চেষ্টা করে দেশটি। জবাবে ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ আরোপ করে ওয়াশিংটন।

এদিকে বাহরাইনে মার্কিন আগাম সতর্কীকরণ রাডারে হামলার বিষয়ে যুক্তরাষ্ট্র বা বাহরাইন কোনো পক্ষ থেকেই তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সূত্র: রয়টার্স