বর্নাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে ঢাকার পান্থপথে গত ১০শে জুন দিল্লীর অথেনটিক বুটিক হাউস রেডরোজ ক্রিয়েশন তার যাত্রা শুরু করেছে।
যুগের সাথে তাল মিলিয়ে মানুষের পছন্দ ও চাহিদা প্রতিনিয়তই আধুনিক হচ্ছে। প্রায় ১৮ শতকের আগ পর্যন্ত মানুষের বুটিকসের প্রতি চাহিদা কম ছিল। তখন গ্রামের তাঁতিরা চরকা দিয়ে সুতা কেঁটে তাঁতে কাপড় বুনত এবং সে কাপড় পরিবারের সবাই পরিধান করত কিন্তু তখন মানুষ এতোটা নকশা বা ডিজাইন সচেতন ছিল না। কিন্তু সভ্যতার অগ্রযাত্রায় বর্তমানে নতুন নতুন ডিজাইনের চাহিদা ও কদর বেড়েছে।
আরও পড়ুন: মানুষের প্রিয় রংয়ের পেছনের মনস্তত্ত্ব
তারই ধারাবাহিকতায় বুটিক শিল্পে অবদান রেখে মানুষের চাহিদা পুরণ করতে এসেছে রেডরোজ ক্রিয়েশন।
শুক্রবার সকালে রেডরোজ ক্রিয়েশনের লিলা রোজারিও নিজের এই বুটিক হাউজটি উদ্বোধন করেন। সেই সাথে বুটিক হাউসটি পরিদর্শন করে এর নতুন আঙ্গিক ও ভিন্নতার কথা সবার কাছে তুলে ধরেন।
একাত্তর/এআর