ইসলাম ও ফিলিস্তিনের যোগসূত্রের পাঁচটি দিক

এই পবিত্র ভূখণ্ডের ইসলামী ঐতিহ্যের কারণে ফিলিস্তিনের রয়েছে অসামান্য গুরুত্ব। সাংস্কৃতিক ইতিহাস থেকে শুরু করে ধর্মীয় তাৎপর্য- সব দিক থেকেই ফিলিস্তিন বিশ্বজুড়ে মুসলমানদের কাছে সবচেয়ে প্রভাবশালী ও মর্যাদাপূর্ণ স্থানগুলোর একটি।

নিচে ইসলাম ও ফিলিস্তিনের যুক্ত থাকার এমনই পাঁচটি দিক তুলে ধরা হলো:

১. নবীদের ঐতিহ্য: ইসলামের বহু নবীর জীবনের সঙ্গে ফিলিস্তিন ভূমি গভীরভাবে জড়িত। নবী ঈসা (আ.), সুলাইমান (আ.), ইব্রাহিম (আ.) এবং ইসহাক (আ.) সেখানে বসবাস ও দায়িত্ব পালন করেছেন, আর নবী ইয়াকুব (আ.)-কে সমাহিত করা হয়েছে এর সীমানায়।

আর ফিরাউনের জুলুম-নির্যাতন থেকে মুক্ত করার পর নবী মুসা (আ.) তাঁর অনুসারীদের নিয়ে ফিলিস্তিনের দিকেই যাত্রা করেছিলেন।

২. ইসলামের প্রথম কিবলা: মসজিদুল আকসা ছিল ইসলামের প্রথম কিবলা। নবুয়তের শুরুর দিকে মহানবী মুহাম্মদ (সা.) এবং তাঁর সাহাবিরা জেরুজালেমের দিকে মুখ করে নামাজ আদায় করতেন।

আল্লাহ তাআলা এর পরিবর্তে মসজিদুল হারামের দিকে মুখ ফেরানোর নির্দেশ না দেওয়া পর্যন্ত তাঁরা এভাবেই নামাজ আদায় করেছেন।

Islam and Palestine 01
৩. অলৌকিক ঘটনার স্থান:
মহানবী মুহাম্মদ (সা.)-এর অলৌকিক রাত্রিকালীন সফর (ইসরা) কয়েক মুহূর্তের মধ্যেই তাঁকে মক্কা থেকে মসজিদুল আকসায় নিয়ে গিয়েছিল। আল-আকসায় পৌঁছানোর পর তিনি দুই রাকাত নামাজ আদায় করেন। নামাজ শেষে আল্লাহ তাঁকে আসমানে নিয়ে যান।

৪. কোরআনের উল্লেখ: মুসা (আ.) ও তাঁর সম্প্রদায়কে ফিলিস্তিনের কাছাকাছি এলাকায় প্রবেশ করার নির্দেশ দেয়ার প্রসঙ্গে সুরা মায়িদার ২১ নম্বর আয়াতে আল্লাহ এটিকে ‘পবিত্র ভূমি’ হিসেবে উল্লেখ করেছেন।

জেরুজালেম থেকে শাসনকারী সুলাইমান (আ.)-এর কাহিনি বর্ণনার সময় সুরা আম্বিয়ার ৯৩ নম্বর আয়াতে আল্লাহ এই ভূখণ্ডকে এমন এক জনপদ হিসেবে তুলে ধরেছেন, "যাতে আমি বরকত দিয়েছি"।

৫. নবী ঈসা (আ.) ও ইমাম মাহদি: বিশ্বজুড়ে ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে ইমাম মাহদির পুনরাগমন ঘটলে ফিলিস্তিনে সুফিয়ানির বিরুদ্ধে তাঁর একটি উল্লেখযোগ্য বিজয় অর্জিত হবে।

সহিহ মুসলিমের বর্ণনা অনুযায়ী, নবী ঈসা (আ.) আসমান থেকে পুনরায় পৃথিবীতে ফিলিস্তিনে অবতরণ করবেন এবং ইমাম মাহদির সঙ্গে নামাজে শরিক হবেন।

তথ্যসূত্র:দ্য মুসলিম ভাইব