সারা দিনের অফিস, জ্যাম আর ব্যস্ততা শেষে ক্লান্ত শরীরে বাড়ি ফিরে রান্নাঘরে ঢোকার কথা ভাবলেই অনেকের মেজাজ বিগড়ে যায়। আর সেই কাজটি যদি হয় ভাত রান্না, তবে তো কথাই নেই! চুলায় চাল বসিয়ে একটু অন্য কাজে মন দিলেই ভাত পুড়ে যাওয়ার ভয়, কিংবা মাড় গালতে গিয়ে গরম পানিতে হাত পুড়িয়ে ফেলার তিক্ত অভিজ্ঞতা নেই, এমন মানুষ খুঁজে পাওয়া ভার।
নতুন যারা রান্না শিখছেন, তাদের কাছে তো চাল-পানির হিসাব আর চুলার আঁচ সামলানো রীতিমতো এক বিশাল যুদ্ধের মতো। তবে সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে রান্নাঘরের চিত্র; প্রতিদিনের এই একঘেয়ে ঝক্কি থেকে মুক্তি দিতে স্মার্ট সমাধান হিসেবে এখন ভরসা হয়ে উঠেছে আধুনিক রাইস কুকার।
রাইস কুকারের সবচেয়ে বড় জাদু হলো এর স্বয়ংক্রিয় কার্যক্ষমতা। চাল ধুয়ে পরিমাণমতো পানি দিয়ে সুইচ অন করে দিলেই হলো, বারবার ঢাকনা তুলে দেখার বা নাড়াচাড়া করার কোনো বালাই নেই। রান্না শেষ হলে এটি নিজে থেকেই বন্ধ হয়ে ‘ওয়ার্ম মোড’-এ চলে যায়, ফলে ভাত থাকে একদম ঝরঝরে ও গরম।
চুলার পাশে ঠায় দাঁড়িয়ে থাকার বদলে সেই সময়টাতে অনায়াসে সবজি কেটে নেওয়া যায়, পরিবারের সঙ্গে গল্প করা যায় কিংবা একটু জিরিয়েও নেওয়া যায়। তাছাড়া বিদ্যুতে চলায় গ্যাস সংকটের এই সময়ে রাইস কুকার হয়ে উঠেছে দারুণ এক বিকল্প। লাইনের গ্যাসের চাপ কমে যাওয়া বা সিলিন্ডার গ্যাসের বাড়তি দামের দুশ্চিন্তা ছাড়াই ছুটির দিনেও ঝটপট রান্না সেরে ফেলা যায় নিরাপদে ও সাশ্রয়ীভাবে।
আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় রাইস কুকার এখন আর কেবল ভাত রান্নাতেই সীমাবদ্ধ নেই, বরং হয়ে উঠেছে অল-ইন-ওয়ান স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স। ব্যস্ত জীবনের রান্নার প্রস্তুতি সহজ করতে শাওমি বাজারে এনেছে এমনই দুটি স্মার্ট রাইস কুকার। এর মধ্যে ‘শাওমি স্মার্ট মাল্টিফাংশনাল রাইস কুকার’-এ রয়েছে আট ধরনের রান্নার সুবিধা। এর স্মার্ট টেম্পারেচার সেন্সর ভাত পুড়ে যাওয়া বা মাড় উপচে পড়ার ঝামেলা একদমই হতে দেয় না, আর টাইমারের পাশাপাশি খাবার গরম রাখে টানা ১২ ঘণ্টা। নন-স্টিক ইন্টেরিয়র এবং আলাদা করা যায় এমন ঢাকনা ও স্টিম ভালভ থাকায় রান্না শেষে এটি পরিষ্কার করাও বেশ সহজ।
অন্যদিকে, যাদের পরিবার একটু বড় বা আরও দ্রুত রান্না সারতে চান, তাদের জন্য রয়েছে ‘শাওমি মাল্টিফাংশনাল রাইস কুকার ৪ লিটার’। ১০ ধরনের কুকিং মোড ও ৮৬০ ওয়াট হিটিং সিস্টেমের কারণে এতে মাত্র ৩০ মিনিটেই ভাত রান্না হয়ে যায়। এর ছয়-স্তর বিশিষ্ট ইনার পট ভেতরে তাপ সমানভাবে ছড়িয়ে দেয়, আর ২৪ ঘণ্টার শিডিউলিং, ১২ ঘণ্টা খাবার গরম রাখার সুবিধা ও সহজ টাচ কন্ট্রোল রান্নাঘরের কাজকে করে তোলে আরও স্মার্ট। সব মিলিয়ে ব্যাচেলর জীবনের সংগ্রাম হোক কিংবা কর্মজীবী মানুষের ব্যস্ত সংসার, গ্যাস সংকটের দুশ্চিন্তা দূরে সরিয়ে প্রতিদিনের রান্নাকে স্বাচ্ছন্দ্যময় ও আনন্দদায়ক করে তুলতে স্মার্ট রাইস কুকার এখন সময়েরই দাবি।