বিচারপতি নাজমুল আহাসানের নামাজে জানাজা অনুষ্ঠিত

সুপ্রিম কোর্ট আপিল বিভাগে সদ্য নিয়োগ পাওয়া বিচারপতি এফ আর এম নাজমুল আহাসানের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার পার্কিংয়ে তার জানাযা সম্পন্ন হয়। বিচারপতি এফ আর এম নাজমুল আহাসানের নামাজে জানাজায় উপস্থিত ছিলেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, আপিল বিভাগের বিচারপতি মো. নূরুজ্জামান, বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি এম. ইনায়েতুর রহিম, হাইকোর্ট বিভাগের বিচারপতি, অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন, মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল সহ অসংখ্য আইনজীবী, মরহুম বিচারপতির ছেলে তাঈম হাসান প্রান্ত সহ তার স্বজনেরা। 

জানাজা শেষে তার মরদেহ বরিশালের হিজলা উপজেলায় নিজ গ্রামে দাফনের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে। 

এদিকে বিচারপতির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। 

এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তার মৃত্যুতে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন প্রধান বিচারপতি।


একাত্তর/এআর