হোসনি দালানে বোমা হামলা মামলার রায় আজ

রাজধানীর পুরান ঢাকার হোসেনি দালানে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) বোমা হামলার মামলার রায় আজ মঙ্গলবার (১৫ মার্চ) ঘোষণা করা হবে।

ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান রায় এ রায় ঘোষণা করবেন।

গেলো ১ মার্চ রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শুনানি শেষে রায় ঘোষণার জন্য এ দিন ধার্য করেন আদালত।

এর আগে ২০১৫ সালের ২৩ অক্টোবর রাতে পবিত্র আশুরার মিছিলের প্রস্তুতিকালে তাজিয়া মিছিলে বোমা হামলা চালায় জেএমবি জঙ্গিরা। এতে দুজন নিহত ও শতাধিক আহত হন।

আরও পড়ুন: ধর্ষণের বিচারে নারীর চরিত্র নিয়ে প্রশ্ন তোলার সুযোগ বাতিল

তাজিয়া মিছিল

ওই ঘটনায় রাজধানীর চকবাজার থানায় উপ-পরিদর্শক জালাল উদ্দিন মামলাটি দায়ের করেন। এরপর ২০১৬ সালের ১৮ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক শফিউদ্দিন ১০ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। আদালত ২০১৭ সালের ৩১ মে ১০ জঙ্গির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

আসামিরা হলেন কবির হোসেন, জাহিদ হাসান, রুবেল ইসলাম, আবু সাঈদ, আরমান, মাসুদ রানা, হাফেজ আহসান উল্লাহ, মাসুদ, শাহ জালাল, ওমর ফারুক ও চাঁন মিয়া।


একাত্তর/আরবিএস