মিথ্যা তথ্য প্রচারের অভিযোগে নেত্র নিউজের নামে মামলা

রাষ্ট্রবিরোধী অপপ্রচারের অভিযোগে এক ব্যক্তিকেসহ নেত্র নিউজ নামে একটি নিউজ পোর্টালের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। 

বুধবার (২৪ আগস্ট) রংপুর সাইবার ট্রাইব্যুনালে মামলাটি করেন রংপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ইলিয়াস আহমেদ।

পরে মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন সাইবার ট্রাইবুন্যালের বিচারক ড. আব্দুল মজিদ।

অভিযুক্ত ব্যক্তির নাম হাসিনুর রহমান। তিনি কুুমিল্লার লাকসাম উপজেলার নাথের পাথুয়া বিনয়ঘর গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি রাজধানীর মিরপুরে বসবাস করছেন। 

মামলার বাদি অ্যাডভোকেট ইলিয়াস আহমেদ বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নেত্র নিউজের একটি ভিডিওসহ পাবলিক পোস্ট নজরে আসে। সেখানে নেত্র নিউজ ফেসবুকে ‌‘আয়নার ঘরে বন্দী ডিজিএফআইয়ের গোপন বন্দীশালা’ শিরোনামে একটি মিথ্যা, মানহানিকর, আক্রমণাত্ম ভিডিও প্রচার করে। 

আরও পড়ুন: ‘লোডশেডিংয়ের সুফল, আজ থেকে টানা ১৫ দিন সেচে বিদ্যুৎ’

তিনি বলেন, ভাইরাল হওয়া ওই ভিডিওসহ পোস্টটি রাষ্ট্র ও সরকার বিরোধী। যেখানে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করাসহ আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে। মিথ্যা, মানহানিকর, আক্রমণাত্মক এই অপপ্রচারের কারণে ৫০ হাজার কোটি টাকার অধিক ক্ষতিপূরণ দাবি করা হয়েছে।


একাত্তর/এসি