সম্রাটের জামিন বাতিলে দুদকের আবেদন

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের জামিন বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

শনিবার (২৭ আগস্ট) এ আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশিদ আলম খান। 

তিনি জানান, আগামীকাল রোববার এই আবেদনের শুনানি হতে পারে।

গত ২২ আগস্ট জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় কিছু শর্তে জামিন পান ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট। ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান তাকে জামিনের আদেশ দেন।

পরে জামিনে কারামুক্ত হয়ে শুক্রবার (২৬ আগস্ট) দুপুরে হাসপাতাল ছাড়েন তিনি। 

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে আইজিপির ভিসা দেশের জন্য অবমাননাকর: ফখরুল

গত ২৪ মে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় সম্রাট আদালতে আত্মসমর্পণ করেন। পরে আদালত তার জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।


একাত্তর/এসি