চট্টগ্রামে শিশু ধর্ষণের অভিযোগে হাফেজ গ্রেপ্তার

চট্টগ্রামের বোয়ালখালীর সারোয়াতলীতে ৫ শিশুকে ধর্ষণের অভিযোগে জাকের হোসেন নামে এক হাফেজকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার (১ জুন) ভোরে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। 

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল করিম জানান, হাফেজ জাকের সরোয়াতলীর স্থানীয় একটি এতিম ও হেফজখানায় বাবুর্চি হিসেবে কাজ করেন। 

বাড়ি আসার পর মাদ্রাসায় আর না যেতে চাওয়ার কারণ জিজ্ঞেস করলে এক শিশু অভিভাবকদের কাছে হাফেজ জাকেরের নির্যাতনের কথা জানায়। অভিভাবকরা থানায় খবর দিলে জাকেরকে মঙ্গলবার ভোরে গ্রেপ্তার করে পুলিশ। 

জিজ্ঞাসাবাদে জাকের ৫ শিশুকে ধর্ষণের কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় বোয়ালখালী থানায় জাকেরের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ দমন আইনে মামলা করা হয়েছে।   


একাত্তর/এসজে