মহাখালীতে ট্রেনের ধাক্কায় নিহত এক

রাজধানীর  মহাখালী রেলগেট এলাকায় বৃহস্পতিবার রাতে ট্রেনের ধাক্কায় মো: মামুন (৩৭) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 

উদ্ধারকারী পথচারী রাকিব জানিয়েছেন, ট্রেনের ধাক্কায় রক্তাক্ত অবস্থায় পরে ছিলেন মামুন। গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। রাত সাড়ে বারোটায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি রেলওয়ে থানাকে অবহিত করা হয়েছে। 

নিহত মামুন সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মৃত মাঈনুদ্দিনের ছেলে। 


একাত্তর/আরবি