রাজধানীর বংশালে এক জুতা ব্যবসায়ীকে অজ্ঞান করে টাকা ও মোবাইল ফোন হাতিয়ে নিয়েছে অজ্ঞান পার্টির সদস্যরা। পরে ওই ব্যবসায়ীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার সিদ্দিক বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। ওই ব্যবসায়ীর না, মো: শাহিন মিয়া (৪০)। তিনি বংশাল এলাকায় বসবাস করেন।
উদ্ধারকারী আমির হোসেন জানিয়েছেন, গুলিস্তানের জাকের সুপার মার্কেটে ব্যবসা করেন শাহিন। সোমবার সকালে সিদ্দিক বাজারের বাসা থেকে জাকের মার্কেটে যাওয়ার সময় রাস্তার পাশের দোকান থেকে কোক খেয়েছিলেন।
‘এরপর আর কিছু মনে করতে পারছেন না তিনি। ওই সময় তার কাছে থাকা হাত ব্যাগটি খোয়া যায়। সেখানে আনুমানিক ৫০ থেকে ৬০ হাজার টাকা ছিল। সাথে একটি মোবাইল ফোনও হাতিয়ে নেয়া হয়েছে।’
আমির হোসেন বলেন, অজ্ঞান পার্টির সদস্যরা কৌশলে তার কাছ থেকে টাকা ও মোবাইল ফোন হাতিয়ে নিয়েছে। আমরা তাকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে যায়। তার পাকস্থলী ওয়াশ করার পর মেডিসিন বিভাগে ভর্তি করা হয়।’
ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির উপপরিদর্শক মোঃ বাচ্চু মিয়া বলেন, জুতা ব্যবসায়ী বর্তমানে মেডিসিন বিভাগে চিকিৎসাধীন রয়েছে।
একাত্তর/আরবি