মানি লন্ডারিং আইনের মামলায় আলোচিত ঠিকাদার এস এম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমসহ আটজনের বিরুদ্ধে রায় ঘোষণা হবে আগামী ২৫ জুন।
ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম বৃহস্পতিবার রায় ঘোষণার এ দিন ধার্য করেন। এর আগে দীর্ঘ সময় ধরে রাষ্ট্র ও আসামি পক্ষ যুক্তি-তর্ক উপস্থাপন করেন।
জিকে শামীম ছাড়াও মামলার অন্য আসামিরা হলেন- মো. দেলোয়ার হোসেন, মো. মোরাদ হোসেন, মো. জাহিদুল ইসলাম, মো. শহীদুল ইসলাম, মো. কামাল হোসেন, মো. সামসাদ হোসেন ও মো. আনিছুল ইসলাম।
২০১৯ সালের সেপ্টেম্বরে রাজধানীতে ক্যাসিনোবিরোধী অভিযানের সময় জি কে শামীমকে গ্রেপ্তার করা হয়। একইসঙ্গে তার সাত দেহরক্ষীকে গ্রেফতার করে র্যাব।
জিকে শামীমকে আটকের সময় আটটি আগ্নেয়াস্ত্র, বিপুল সংখ্যক গুলি, ১৬৫ কোটি টাকার এফডিআর হিসাব, নগদ এক কোটি ৮১ লাখ টাকা, বিদেশি মুদ্রা ও মদ জব্দ করে র্যাব।
আটকের পর জিকে শামীমের বিরুদ্ধে অস্ত্র, মাদক ও মানি লন্ডারিং আইনে তিনটি মামলা করা হয়।
একাত্তর/আরবি