বিসিআইসির সাবেক মহাব্যবস্থাপক নিখোঁজ

বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) অবসরপ্রাপ্ত মহাব্যবস্থাপক (এমটিএস) নিখিল চন্দ্র সুত্রধরের সন্ধান পাওয়া যাচ্ছে না।

সোমবার সকালে মিরপুর-১১’র বাসা থেকে বের হওয়ার পর থেকে প্রকৌশলী নিখিলের আর কোনো খোঁজ পায়নি পরিবারের সদস্যরা।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, তিনি- শারীরিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন। বাসা থেকে বের হওয়ার সময় নিখিলের পরনে ছিলো সাদা গেঞ্জি ও কালো রঙের প্যান্ট।

তার সন্ধান পেলে পরিবারের সদস্যরা যোগাযোগের অনুরোধ করেছেন। মোবাইল: ০১৭১৭৭০৪৬৩৭ (শ্যালক), ০১৯৩২১৫৩৩৯৭ (ছেলে) ও ০১৭১১৭৮৫৪৪৩ (প্রতিবেশী)।