ঢাকার ধামরাই উপজেলার কালামপুর থেকে ৮০১ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। আটককৃতরা হলেন, টাঙ্গাইল জেলার মোঃ জাহিদ হাসান (৩২), মোঃ শফিকুল ইসলাম এবং মোঃ জাহেদ তালুকদার (২৫)।
মঙ্গলবার (১৩ জুলাই) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ধামরাই থানাধীন কালামপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে র্যাব-৪।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আসামীরা বেশ কিছুদিন ধরে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী এলাকা থেকে নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে বিভিন্ন কৌশলে ধামরাই জেলাসহ আশপাশের এলাকায় সরবরাহ করে আসছিলো।
আরও পড়ুন: জমি নিয়ে বিরোধে ব্যবসায়ীর পা কেটে বিচ্ছিন্ন করল প্রতিপক্ষ
র্যাবের অভিযানে আটক তিন মাদক ব্যবসায়ীর কাছ থেকে ৮০১ পিস ইয়াবাসহ একটি মোটর সাইকেল, তিনটি মোবাইল ফোন এবং মাদক বিক্রিত নগদ ২৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র্যাব-৪।
একাত্তর/আরবিএস