ভালোবাসা দিবস উপলক্ষে দুই হোটেলের বিশেষ আয়োজন

ভালোবাসা উদযাপনে ভ্যালেন্টাইন ডে সামনে রেখে সাতদিনের বিশেষ আয়োজন করতে যাচ্ছে রাজধানীর দুটি পাঁচ তারকা হোটেল।

শেরাটন ঢাকা ভ্যালেন্টাইন ক্যাম্পেইন, ‘লাভ ল্যান্ড’ ঘোষণা করেছে। ৭ থেকে ১৪ ফেব্রুয়ারি এই আয়োজনে হোটলটির সিগনেচার রেস্তোরাঁগুলোয় থিমযুক্ত খাবার পরিবেশন করা হবে। ৭ ফেব্রুয়ারি রোজ ডে উপলক্ষে রেড ভেলভেট কেকের উপর ২০% ছাড়, ৯ ফেব্রুয়ারি চকলেট ডে উপলক্ষে চকলেট কেকের উপর ২০ ছাড়, ১০ ফেব্রুয়ারি টেডি ডে উপলক্ষে শিশুদের জন্য কমপ্লিমেন্টারি বুফে, ১২ ফেব্রুয়ারি কিস ডে উপলক্ষে কমপ্লিমেন্টারি শেরাটন কিস মকটেল, ১৩ ফেব্রুয়ারি আলিঙ্গন দিবস উপলক্ষে টোস্টিনায় ২০% ছাড়, আর ১৪ ফেব্রুয়ারি সাড়ে তিন হাজার টাকা দুজনের জন্য ভ্যালেন্টাইন স্পেশাল হাই-টি এর আয়োজন করা হয়েছে।

হোটেলটির দ্য গার্ডেন কিচেনে সেদিন ভ্যালেন্টাইন স্পেশাল বুফে ব্রাঞ্চের আয়োজন করেছে যার মূল্য ১৪ হাজার ৫০০ টাকা।

এদিকে ওয়েস্টিন হোটেলে লাভ ট্রিতে অতিথিরা নিজের মনের কথা প্রিয়জনকে লিখে জিতে নিতে পারবেন আকর্ষণীয় পুরস্কার। ভ্যালেন্টাইনস সপ্তাহের প্রতিদিন ওয়েস্টিনে থাকবে ভিন্ন ভিন্ন আয়োজন। প্রতিটি অনুষ্ঠানের আনন্দ বাড়াতে রয়েছে বিশেষ পুরস্কার এয়ার টিকেট এবং ডায়মন্ড এর রিং।

seraton

বুফে রেস্তোরাঁ ‘সিজনাল টেস্টস’ এ ভ্যালেন্টাইনস উপলক্ষে বিশেষ বুফে লাঞ্চের আয়োজন করা হবে। যার মূল্য জনপ্রতি সাড়ে চার হাজার টাকা। ডিনার বুফে আট হাজার ৯৯৯ টাকা। বুফে মেনুতে ভ্যালেন্টাইনের স্পেশাল কার্ভিং স্টেশন, লাইভ স্টেশন, সুশি স্টেশন, এক্সক্লুসিভ গ্রিল স্টেশন এবং হার্ট মেল্টেড ডেজার্ট আইটেমস থাকবে।