সবুজায়ন ও প্লাস্টিকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে দিনব্যাপী বিভিন্ন পরিবেশবান্ধব খেলাধুলা ও পিঠা উৎসবের আয়োজন করে বিডিডিএল প্রপার্টিজ লিমিটেড।
শনিবার রাজধানীর খিলগাঁওস্থ বিডিডিএল গোল্ড প্যালেস খেলার মাঠে ‘কিচিরমিচির’ শিরোনামে দিনব্যাপী এ আনন্দ আয়োজনে বিডিডিএল গোল্ড প্যালেসের ১০তলা দুটি ভবনের ৯০টি পরিবারের শিশুরা এসব খেলায় অংশগ্রহণ করে।
অনুষ্ঠানের শুরুতে ফিতা কেটে ও পায়রা উড়িয়ে উদ্বোধন করেন বিডিডিএল প্রপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও বি কে ফাউন্ডেশনের চেয়ারম্যান এম এ বাতেন খান। এ সময় উপস্থিত ছিলেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের, এলা প্যাডের প্রতিষ্ঠাতা মামুনুর রহমান, বিডিডিএল প্রপার্টিজ লিমিটেডের প্রকৌশল বিভাগের এজিএম প্রকৌশলী হারুন-অর-রশীদ, হেড অফ সেলস মুসা ইবনে মতিউর প্রমুখ।
ক্রীড়া প্রতিযোগিতায় দৌড় প্রতিযোগিতায় অন্যতম ছিল গাছে পানি দেওয়া। সবুজের সাথে দুরন্তপনায় বেড়ে উঠুক ছেলে মেয়েরা―এ বার্তা পৌঁছে দিতে ‘রান ফর ট্রি’তে ছোট ছোট ছেলেমেয়েরা যেন নিজ বাসায় পাছের যত্ন নেওয়া শেখে ও পরিবেশের ভারসাম্য রক্ষায় কাজ করে। আর প্লাস্টিক বর্জ সংগ্রহ করে নির্দিষ্ট স্থানে ফেলা সংক্রান্ত খেলার মাধ্যমে ছেলেমেয়েদের পরিবেশকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে সচেতন করা হয়। প্লাস্টিক বর্জ্যের ক্ষতিকর দিকগুলো শেখানো এবং প্লাস্টিক বর্জ্য পুনর্ব্যবহার শেখানো।
এ ছাড়া ব্যতিক্রমী উদ্যোগগুলো ছিল, বালুর মধ্যে ঘর বানানো এবং উক্ত প্রকল্পের সম্পূর্ণ লে আউট তৈরি করা, এতে ছেলেমেয়েরা তাদের বিল্ডিং বালু দিয়ে তৈরি করবে এবং তার ফ্ল্যাটের অবস্থান নির্ণয় করবে। যা তাদের মেধা বিকাশে সহয়তা করবে।
অনুষ্ঠানে এম এ বাতেন খান বলেন, “২০২৪ সালে ‘প্লাস্টিকমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে’ কাজ করে চলেছেন। বর্তমানে ছেলেমেয়েরা মোবাইল ও ইন্টারনেটে আসক্ত হয়ে পড়েছে। এই অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে খেলাধুলার প্রতি উৎসাহ দিতে চাই। পরিবেশ সম্পর্কে সচেতনা সৃষ্টি করাই আমাদের মূল উদ্দেশ্য। এ ছাড়া এ সমেয়ের ছেলেমেয়েরা অনেক পিঠার নাম জানে না। এমনকি চেনেও না। অথচ পিঠা আমাদের গ্রামবাংলার ঐতিহ্য। এই ঐতিহ্য তাদের সামনে তুলে ধরা এবং তাদেরকে জাংক ফুডের ক্ষতিকর দিকগুলো সম্পর্কে সচেতনতা সৃষ্টি করার লক্ষ্যে পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে।”