বেঙ্গল সিমেন্টে সিওও হিসেবে যোগ দিলেন ড. রিফাত

দেশের অন্যতম নির্মাণসামগ্রী উৎপাদন ও বাজারজাতকরণ প্রতিষ্ঠান বেঙ্গল সিমেন্ট লিমিটেডের চিফ অপারেটিং অফিসার (সিওও) পদে যোগ দিয়েছেন ড. খন্দকার আতাউর রহমান রিফাত। 

সম্প্রতি এক আড়ম্বর অনুষ্ঠানে রিফারকে স্বাগত জানান বেঙ্গল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মো. মোরশেদ আলম (এমপি), ভাইস চেয়ারম্যান মো. জসিম উদ্দিন এবং বেঙ্গল গ্রুপের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। 

ব্যবসায়িক পরিমণ্ডলে দীর্ঘ ২৯ বছরের আলোকজ্জ্বল জীবনে তিনি হুন্দাই সিমেন্ট, সিমেক্স সিমেন্ট, মেঘনা গ্রুপ, লাফার্জ-হোলসিম বাংলাদেশ, আমান সিমেন্ট, মেট্রোসেম গ্রুপকে সমৃদ্ধ করেছেন।

ড. খন্দকার আতাউর রহমান রিফাত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স শেষ করে এমবিএ এবং এরপর পিএইচডি ডিগ্রি অর্জন করেন। 

বেঙ্গল পরিবার বিশ্বাস করে, রিফাতের আগম বেঙ্গল দীর্ঘ পথ চলাকে তরান্বিত করবে। তার অভিজ্ঞতালব্ধ জ্ঞান কাজে লাগানোর পাশাপাশি তার হাত ধরে বেঙ্গল পরিবার ব্যবসায়িক জগতে আরও অগ্ৰগামী হয়ে ঈর্ষণীয় কর্মপ্রণালী উপস্থাপন করবে