রাজধানীর খিলগাঁও শান্তিপুর জামে মসজিদ সংলগ্ন বাসা থেকে বের হওয়ার পর নূর সালেহীন (১৬) নামে এক কিশোর নিখোঁজ রয়েছে। সে মাই টিভির সিনিয়র রিপোর্টার জাহিদ আহমেদ বাবুর সন্তান।
এর আগে শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি সালেহীন।
তার পরিবার শনিবার দুপুরে খিলগাঁও থানায় এ সংক্রান্ত একটি সাধারণ ডায়েরি করেছে বলে জানা গেছে।
সালেহীনের পরিবার একাত্তরকে জানায়, বাড়ি থেকে বের হওয়ার সময় মাকে বলে গেছে, খিলগাঁও জোড়াপুকুর আর নরওয়ে ব্রিজ থেকে ঘুরে বাসায় ফিরবে। কিন্তু এখন পর্যন্ত তার খোঁজ মেলেনি, বন্ধ রয়েছে মোবাইল নম্বরও।