ঢাকাস্থ শরীয়তপুর সাংবাদিক সমিতির নতুন কমিটির অভিষেক

ঢাকাস্থ শরীয়তপুর সাংবাদিক সমিতির নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে অভিষেক অনুষ্ঠিত হয়।

পবিত্র কুরআন থেকে তেলওয়াতের মধ্যে দিয়ে অভিষেক অনুষ্ঠানে শুরু হয়। এরপর বিদায় কমিটি নতুন কমিটিকে ফুল দিয়ে বরণ করে নেন। 

এর আগে গত ১০ জানুয়ারি সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। 

অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মো. মহিউদ্দিন আহমেদ জিন্টু, পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী বিএম ইউসুফ আলী, রাষ্ট্রপতির সাবেক প্রেস সচিব আব্দুল আওয়াল হাওলাদার, বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিচালক মনিরুল ইসলাম, মিডিয়া ব্যক্তিত্ব ও বঙ্গবন্ধ শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের  সহযোগী অধ্যাপক ডা. সাখাওয়াত হোসেন সায়ন্ত, শরীয়তপুর সাংবাদিক সমিতির ঢাকা'র প্রধান নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম আজাদ, নির্বাচন কমিশনার কাঞ্চন কুমার দে, শরীয়তপুর সাংবাদিক সমিতির ঢাকা'র সভাপতি হাবিবুর রহমান পলাশ, সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ মামুনসহ সদস্যবৃন্দ।

এসময় বিএনপি নেতা মহিউদ্দিন আহমেদ জিন্টু বলেন, স্বৈরাচারী সরকার ক্ষমতায় এসে দুইটা বিভাগকে বিতর্কিত করেছেন। শেখ হাসিনার আমলে বাংলাদেশের মিডিয়াগুলো স্বাধীনভাবে কাজ করতে পারেনি।  

আরেক বিএনপি নেতা শফিকুর রহমান কিরণ বলেন, এ জেলার জনসংখ্যার ভিত্তিতে উন্নয়ন দরকার। তাই শরীয়তপুরের উন্নয়নের জন্য আমাদেরই উদ্যোগ নিতে হবে।