ব্রাহ্মণবাড়িয়াকে হারিয়ে খুলনা টাইগার্সের হ্যাটট্রিক শিরোপা

‘এসএসসি ৯৭- এইচএসসি-৯৯ ব্যাচ’ আয়োজিত ৯৭-৯৯ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ -২০২৫ টুর্নামেন্টের ফাইনালে টাইটান্স অফ ব্রাহ্মণবাড়িয়াকে তিন উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে খুলনা টাইগার্স।

আসরের পঞ্চম সংস্করণে এ নিয়ে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হলো খুলনার দলটি।

শনিবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর বুয়েট মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হয়।

এতে অসাধারণ বোলিংয়ের জন্য প্লেয়ার অফ দ্যা ফাইনাল নির্বাচিত হয়েছেন খুলনা টাইগার্সের ফিরোজ খান।

পুরো টুর্নামেন্টে দারুণ ব্যাটিং ও বোলিংয়ের জন্য টুর্নামেন্ট সেরা খেলোয়াড় এবং সর্বোচ্চ ৩৬৮ রান সংগ্রহের জন্য সেরা ব্যাটারের স্বীকৃতি পেয়েছেন খুলনা টাইগার্সের নিজামউদ্দিন রিপন।

এছাড়া সর্বোচ্চ ১২ উইকেট শিকার করে সেরা বোলার নির্বাচিত হয়েছেন খুলনা টাইগার্সের অধিনায়ক ফয়সাল আহমেদ।

পাঁচটি ভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত এবারের আসরে সারাদেশের মোট ১৬টি দলের ৩২০ জন খেলোয়াড় অংশ নেন।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মাঝে পুরস্কার তুলে দেন ৯৭-৯৯ ব্যাচের ফেসবুক গ্রুপের প্যানেল সদস্য এবং আয়োজক কমিটির সদস্যরা।

খুলনা টাইগার্সের এই জয়ে টিম ম্যানেজার জাবের সিরাজী দলের পক্ষ থেকে সকল খেলোয়াড়দের শুভেচ্ছা জানান এবং দলের স্পন্সরদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।