সিঙ্গার । বেকো নিয়ে এলো ‘সলিউশন কার্ড’

ঈদ উৎসবের প্রস্তুতির সময়ে গ্রাহকদের প্রয়োজনীয়তা এবং অনুভূতিকে প্রাধান্য দিয়েছে সিঙ্গার। বেকো। এরই ধারাবাহিকতায় সিঙ্গার । বেকো নিয়ে এসেছে অভিনব ‘সলিউশন কার্ড’ ক্যাম্পেইন। এই কার্ডে গ্রাহকদের জন্য রয়েছে সব আকর্ষণীয় এবং দরকারি অফার, যা এই ঈদে গ্রাহকদের জীবনকে সহজ ও স্বস্তিময় করে তুলবে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোক্তা ও বাজার গবেষণার ভিত্তিতে তৈরি ‘সলিউশন কার্ড’ শুধুমাত্র একটি সেলস প্রোমোশন নয়, এটি সিঙ্গার । বেকোর গ্রাহক সেবা, সহানুভূতি এবং কঠিন সময়ে পাশে থাকার এক বাস্তব উদাহরণ।

ইতোমধ্যেই সারাদেশে এই ক্যাম্পেইন ব্যাপক সাড়া ফেলেছে। মঙ্গলবার রাজশাহীর মোছা. জিন্নাতুনাছ একটি ফ্রিজার কেনার মাধ্যমে ‘সলিউশন কার্ড’ স্ক্রাচ করে জিতে নিয়েছেন প্রথম ‘হাউসফুল অ্যাপ্লায়েন্স’ অফার।

এছাড়াও দেশের বিভিন্ন প্রান্তের আরও অনেক গ্রাহক সিঙ্গার বা বেকো পণ্য কিনে সলিউশন কার্ডের আকর্ষণীয় পুরস্কার জিতে নিচ্ছেন, যা তাদের ঈদ-উল-আযহার প্রস্তুতিকে করে তুলছে আরো সহজ ও স্বস্তিময়।

যে কোনো সিঙ্গার বা বেকো স্টোর থেকে রেফ্রিজারেটর, ফ্রিজার, টিভি, ওয়াশিং মেশিন বা মাইক্রোওয়েভ ওভেন ক্রয় করলে গ্রাহকরা পাবেন একটি সলিউশন কার্ড। এই কার্ড স্ক্র্যাচ করেই গ্রাহকরা জিতে নিতে পারবেন সম্পূর্ণ হাউসফুল অ্যাপ্লায়েন্স অফার, যার মধ্যে রয়েছে একটি রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, টিভি, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, গ্রাইন্ডার ও রিচার্জেবল ফ্যান।

এছাড়াও গ্রাহকরা পেতে পারেন যেকোনো একটি নির্দিষ্ট অ্যাপ্লায়েন্স যেমন টিভি, ওয়াশিং মেশিন, ওভেন, রিচার্জেবল ফ্যান বা গ্রাইন্ডার জেতার সুযোগ।

সলিউশন কার্ডে আরো আছে এলপিজি গ্যাস বিল ডিসকাউন্ট।  ঈদ বাজার ডিসকাউন্ট যা গ্রাহকদের উৎসবকে  আরো অর্থবহ করে তুলবে। এই অফার ঈদের দিন পর্যন্ত চলমান থাকবে।

সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, মি. এম এইচ এম ফাইরোজ বলেন, সিঙ্গার । বেকোতে আমরা শুধুমাত্র পণ্য বিক্রি করি না আমরা গ্রাহকের সম্ভাব্য সমস্যার সমাধান দেয়ার চেষ্টা করি। সলিউশন কার্ড ক্যাম্পেইন এমন একটি উদ্যোগ, যা প্রমাণ করে আমরা গ্রাহকদের কথা শুনি, গ্রাহকদের প্রয়োজন বা সমস্যাগুলো বোঝার চেষ্টা করি। আমরা আমাদের গ্রাহকদের জীবনে সত্যিকারের পরিবর্তন আনতে দৃঢ়প্রতিজ্ঞ বিশেষ করে ঈদ-উল-আযহার মতো তাৎপর্যপূর্ণ সময়ে।

তিনি বলেন, ঈদের প্রস্তুতিকে আরও সহজ ও স্বস্তিময় করতে আজই আপনার নিকটস্থ সিঙ্গার বা বেকো স্টোরে যান অথবা ভিজিট করুন সিঙ্গারবিডি ডট কম।