হজযাত্রীদের সেবা প্রদানের লক্ষ্যে সম্প্রতি আশকোনা হজ ক্যাম্পে ‘হজ বুথ’ চালু করেছে দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আবু জাফর প্রধান অতিথি হিসেবে হজ বুথটি উদ্বোধন করেন।
প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের শুভ উদ্বোধন করেন দি প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু জাফর।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন বজলুর রহমান বিশ্বাস, সৈয়দ আবুল হাশেম, মো. তারেক উদ্দিন, মোহাম্মদ ইশরাত হোসেন খান, মো. সেলিমুজ্জামানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য অতিথিরা।
প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু জাফর বলেন, ব্যাংকের বুথ থেকে পবিত্র হজ যাত্রীদের জন্য হজ কার্ড প্রদান, ফ্রি পাসপোর্ট এনডোর্সমেন্ট, বৈদেশিক মুদ্রা বিনিময় এবং হজ সংক্রান্ত তথ্যসহ নানা ধরনের সেবা প্রদান করা হবে।