ঢাকা বিশ্ববিদ্যালয়ের নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের আয়োজনে ‘টেকসই পানি নিষ্কাশন ব্যবস্থা, খাল ও নদী খনন ও প্রয়োজনীয় বাঁধ’ নির্মাণের দাবিতে রাজু ভাস্কর্যে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত।
নোয়াখালী ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি মাহফুজের রহমানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন- এনসিপির কেন্দ্রীয় সংগঠক মো. কামরুজ্জামান, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের মুখ্য সংগঠক তাহমিদ আল মোদাচ্ছের চৌধুরী, যুগ্ম আহবায়ক, মাহফুজা নওরীন, লক্ষ্মীপুর ছাত্র-ছাত্রী কল্যাণের সভাপতি ফাতেহা শারমিন এ্যানি, সাধারণ সম্পাদক মনির হোসেন, নোয়াখালী ছাত্র কল্যাণ পরিষদের সালমান শরিফ সাগর, ফেনী জেলা ছাত্র কল্যাণের সাধারণসহ অন্যরা।