শৈশব থেকেই বৃক্ষরোপণের অভ্যাস গড়ে তুলতে হবে: দীপ্তি

যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেছেন, শিক্ষার্থীদের শৈশব থেকেই বৃক্ষরোপণের অভ্যাস গড়ে তুলতে হবে। এতে করে তারা ভবিষ্যতে পরিবেশ সচেতন নাগরিক হিসেবে গড়ে উঠবে। 

সোমবার (১৮ আগস্ট) ১১ নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের ফইল্যাতলী পিএইচ আমিন একাডেমিক স্কুল প্রাঙ্গণে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এতে সভাপতিত্ব করেন ১১ নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ড বিএনপির আহবায়ক শফিউল্লাহ। সঞ্চালনায় ছিলেন হালিশহর থানা ছাত্রদলের আহবায়ক মোশারফ হোসেন জুয়েল। পাহাড়তলী ও হালিশহর থানা যুবদল, ছাত্রদলের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন- নগর যুবদলের সাবেক সহ সভাপতি নুর আহাম্মদ গুড্ডু, একেএম ফজলুল হক সুমন, ১১ নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ড বিএনপির আহবায়ক শফিউল্লাহ, সদস্য সচিব নুর সেলিম বাংগালী, চট্টগ্রাম মহানগর যুবদল সাবেক যুগ্ম সম্পাদক শাহীন পাটোয়ারী, সহ সম্পাদক মিজানুর রহমান দুলাল, সহ কোষাধ্যক্ষ সম্পাদক মঞ্জুর আলম মঞ্জু,  মোহাম্মদ ইউসুফ, আফসার দ্দৌলা অপু, পাহাড়তলী থানা যুবদল সদস্য সচিব মো: শওকত খাঁন রাজু, হালিশহর থানা ছাত্রদল আহবায়ক মোশারফ  হোসেন জুয়েল, থানা যুবদল সিনিয়র যুগ্ম আহবায়ক সাজ্জাদ হোসেন সাদ্দাম, সদস্য আবু সালেক, ১১ নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ড যুবদল আহবায়ক মোহাম্মদ মুজাহিদ, আমজাদ হোসেন নিপু, শাহাদাত হোসেন তিতাস, নুরুজ্জামান, মাহামুদ, মোহাম্মদ কালু, মোহাম্মদ রনি, শেখ জেবিন, সাজ্জাদ শাকিল, নুর হোসেন নুরু, মোহাম্মদ রাজু, ঈসা, আলাউদ্দিন, আতাউর রহমান লিটন, ইসমাইল, ফারুক, জুবায়ের, লিটন, বজল, হাকিম, মাবুদ, রুবেল, জনি, জাবেদ, মোশারফ,মুরাদ,বশিরুজ্জামান রুবেল প্রমুখ।