জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেবেন রাষ্ট্রদূত মুশফিক 

আগামীকাল অনুষ্ঠেয় ঐতিহাসিক জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। বৃহৎ রাজনৈতিক দলগুলো উপস্থিত থেকে স্বাক্ষর করার কথা নিশ্চিত করেছেন। এই অনুষ্ঠানে যোগ দেবেন দেশের প্রায় প্রতিটি রাজনৈতিক দল এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা। ‌

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেয়ার ঘোষণা দিয়েছেন সিনিয়র সচিব পদমর্যাদায় মেক্সিকোতে নিযুক্ত রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। তার ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি এই ঘোষণা দেন। 

দ্রোহ, সম্ভাবনা ও ঐক্যের বার্তা দিয়ে তিনি লিখেছেন ছোট একটি কবিতা।

"ভুল বোঝাবুঝি থাকুক, থাকুক যতোই দূরত্ব,
ফ্যাসিবাদবিরোধী ঐক্য হোক ইস্পাতের মতো শক্ত।
আগামীকাল ইতিহাসের পথে,
যোগ দেবো—জুলাই সনদের স্বাক্ষী হতে!"