গ্লোবাল স্মার্ট লাইফ কনজিউমার ইলেকট্রনিক্স ব্র্যান্ড আইটেল বাজারে নিয়ে এসেছে তাদের নতুন স্মার্টফোন ‘সিটি ২০০’। আকর্ষণীয় ইউনিবডি ডিজাইন, মিলিটারি-গ্রেড স্থায়িত্ব এবং আধুনিক এআই ফিচারসমৃদ্ধ এই স্মার্টফোনটি সাশ্রয়ী দামের বাজারে নতুন রেকর্ড গড়বে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
তরুণ প্রজন্মের ফ্যাশন ও পোর্টেবিলিটির চাহিদা মাথায় রেখে ডিজাইন করা এই ফোনটি মাত্র ৭.৪৫ মিলিমিটার স্লিম। এর মেটালিক ডেকো ডিজাইন ব্যবহারকারীকে দেয় আরামদায়ক গ্রিপ। ফোনটিতে রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটসহ ৬.৭৮ ইঞ্চির বড় ডিসপ্লে। ৭০০ নিটস উজ্জ্বলতা থাকায় কড়া রোদেও এর স্ক্রিন স্পষ্ট দেখা যায়।
দীর্ঘস্থায়ী পারফরম্যান্স নিশ্চিত করতে এতে ব্যবহার করা হয়েছে আইপি৬৫ স্প্ল্যাশ প্রোটেকশন এবং মিলিটারি-গ্রেড বিল্ট কোয়ালিটি, যা ধুলোবালি ও পানির ঝাপটা থেকে ফোনকে সুরক্ষিত রাখে। ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজের সঙ্গে এতে রয়েছে (৬+৬) জিবি মেমোরি এবং ৪ বছরের ফ্লুয়েন্সি গ্যারান্টি। ৫২০০ এমএএইচ বিশাল ব্যাটারির এই ফোনে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা রয়েছে।
ফোনটির অন্যতম আকর্ষণ হলো এর স্মার্ট এআই পারফরম্যান্স। ‘ডিপসিক’ মডেলের ওপর ভিত্তি করে তৈরি নতুন ‘সোলা’ এআই ভয়েস অ্যাসিস্ট্যান্ট এক ট্যাপেই দৈনন্দিন কাজগুলোকে সহজ করে দেয়। এছাড়া ‘ফ্রি আল্ট্রালিঙ্ক কল ২.০’ প্রযুক্তির মাধ্যমে কোনো সেলুলার নেটওয়ার্ক ছাড়াই ১ কিলোমিটারের মধ্যে বিনামূল্যে কল করা সম্ভব।
আইটেল সিটি ২০০ এবং তাদের অন্যান্য পণ্য সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করা যাবে প্রতিষ্ঠানটির অফিসিয়াল ওয়েবসাইটে (http://www.itel-life.com/)।