দেশে প্রথমবারের মতো ২৪ ক্যারেট সোনাযুক্ত ‘গোল্ড সোপ’ আনলো লিলি

প্রাচীন রাজকীয় রূপচর্চার আভিজাত্য এবার সাধারণ ক্রেতাদের হাতের নাগালে নিয়ে এলো জনপ্রিয় স্কিনকেয়ার ব্র্যান্ড লিলি। বাংলাদেশে প্রথমবারের মতো ২৪ ক্যারেট সোনাযুক্ত প্রিমিয়াম বিউটি সোপ বাজারে এনেছে রিমার্ক এলএলসি ইউএসএ’র অ্যাফিলিয়েটেড প্রতিষ্ঠান রিমার্ক এইচবি লিমিটেড।

ইতিহাস ঘেঁটে দেখা যায়, প্রাচীন মিশরীয়, চৈনিক ও ভারতের রাজকীয় নারীরা ত্বক উজ্জ্বল ও কোমল রাখতে খাঁটি সোনার ফেসমাস্ক ও গুঁড়া ব্যবহার করতেন। বর্তমানে ডিওর বা লা প্রেইরির মতো আন্তর্জাতিক ব্র্যান্ডগুলো গোল্ড ইনফিউজড পণ্য তৈরি করলেও সেগুলোর দাম আকাশচুম্বী। সেই চাহিদাকে গুরুত্ব দিয়ে বাংলাদেশের বাজারে লিলি নিয়ে এলো ২৪ ক্যারেট গোল্ড ইনফিউজড বিউটি সোপ।

লিলি গোল্ড সোপে থাকা ২৪ ক্যারেট গোল্ড ফ্লেক্স ত্বকের দীপ্তি বাড়াতে সহায়তা করে। এর বিশেষ উপাদানগুলোর মধ্যে রয়েছে- আলফা আরবুটিন ও নিয়াসিনামাইড ত্বকের রঙ উজ্জ্বল করে ও দাগ দূর করতে কাজ করে।

আছে প্যানথেনল, বায়োটিন ও ফলিক অ্যাসিড, যা ত্বককে গভীর থেকে পুষ্টি জোগায়। এছাড়া ভিটামিন সি, ভিটামিন ই ও পিনাট অয়েল ত্বককে সুস্থ ও সতেজ রাখতে সাহায্য করে।

ঈদের আগেই বাজারে আসা লিলির এই প্রিমিয়াম গোল্ড সোপটি বর্তমানে দেশের বৃহত্তম অথেনটিক কসমেটিকস রিটেইল চেইন ‘হারল্যান স্টোর’-এর ১৫০টিরও বেশি আউটলেটে পাওয়া যাচ্ছে।

রিমার্ক এইচবি-এর পার্সোনাল কেয়ার বিভাগের চিফ বিজনেস অফিসার (সিবিও) আবির আদনান বলেন, সোনার ঐতিহ্যবাহী সৌন্দর্যচর্চা থেকে অনুপ্রাণিত হয়ে আমরা এই পণ্যটি তৈরি করেছি। এটি রূপচর্চায় গ্রাহকদের নতুন ও প্রিমিয়াম অভিজ্ঞতা দেবে।

বিশিষ্ট ডার্মাটোলজিস্ট ডা. শারমিনা হক এই উদ্যোগের প্রশংসা করে বলেন, লিলি গোল্ড সোপ বাংলাদেশের বিউটি কেয়ার বাজারে প্রিমিয়াম পণ্যের ক্ষেত্রে একটি নতুন মানদণ্ড স্থাপন করবে। রিমার্ক শুরু থেকেই সর্বাধুনিক প্রযুক্তির সঙ্গে দেশের ক্রেতাদের পরিচিত করে তুলছে।

রিমার্ক এইচবি একটি যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান, যারা বর্তমানে বাংলাদেশে বিশ্বমানের হোম কেয়ার, পার্সোনাল কেয়ার, স্কিন কেয়ারসহ বিভিন্ন প্রসাধনী পণ্য উৎপাদন ও বাজারজাত করছে।