ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘সোশ্যাল ওয়েলফেয়ার অ্যালামনাই অ্যাসোসিয়েশন’–এর পুনর্মিলনী ২০২৬ আগামী ২৫ এপ্রিল (শনিবার) অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) প্রাঙ্গণে দিনব্যাপী এই মিলনমেলা অনুষ্ঠিত হবে।
‘আবার বসছে প্রাণের মেলা’—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে স্মৃতিচারণা, আড্ডা আর গানের মাধ্যমে প্রাক্তন শিক্ষার্থীরা পুরনো দিনে ফিরে যাবেন। আয়োজক সংগঠনের পক্ষ থেকে ইনস্টিটিউটের সব প্রাক্তন শিক্ষার্থীকে অনলাইন নিবন্ধনের মাধ্যমে এই পুনর্মিলনীতে অংশগ্রহণের জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে।
আগ্রহী অ্যালামনাইদের আগামী ২৫ এপ্রিলের অনুষ্ঠানের জন্য অনলাইনে নিবন্ধন সম্পন্ন করতে হবে। নিবন্ধনের জন্য ফি নির্ধারণ করা হয়েছে নিম্নরূপ:
অ্যালামনাই: ১,৫০০ টাকা
স্পাউস (স্বামী/স্ত্রী): ১,০০০ টাকা
অ্যালামনাই সন্তান: ১,০০০ টাকা
ড্রাইভার: ৫০০ টাকা
নিবন্ধনের প্রক্রিয়া
নিবন্ধনের জন্য এই লিংকটি ব্যবহার করতে হবে: https://swaadu.org/all_fees.php।
নিবন্ধন বা অনুষ্ঠান সংক্রান্ত তথ্যের জন্য যোগাযোগ করা যাবে নিচের নম্বরগুলোতে:
মোঃ ওমর ফারুক এলিন: ০১৭০০৭৪৪৯০৯
খালিদ শাহীন: ০১৯১২২৪২৪৮৫
শেখ মাহবুবুর রহমান বাপ্পি: ০১৭১৬৫১১৫১২
এছাড়া নিবন্ধন বিষয়ক কারিগরি সহায়তার জন্য যোগাযোগ করা যাবে মো। পারভেজ (আইটি বাংলা) ০১৭১৮৯২৯২৯৭ নম্বরে।
অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. এ. এস. এম. আতীকুর রহমান এবং সাধারণ সম্পাদক এস এম লাবলুর রহমান যৌথ বিবৃতিতে সব প্রাক্তন শিক্ষার্থীকে এই প্রাণের মেলায় উপস্থিত হয়ে স্মৃতির ঝাঁপি খোলার আমন্ত্রণ জানিয়েছেন।