ঘরেরবাজারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন মাহমুদউল্লাহ রিয়াদ

বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম নির্ভরযোগ্য অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ নিরাপদ ও অর্গানিক ফুড ব্র্যান্ড ‘ঘরেরবাজার’-এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছেন। এর মাধ্যমে প্রতিষ্ঠানটির ব্র্যান্ড প্রচারের নতুন ইনিংস শুরু করলেন তিনি।

মাহমুদউল্লাহ ঘরেরবাজারের বিভিন্ন সাব-ব্র্যান্ড—স্বস্তি, হানিরাজ, খেজুরি, গ্লারভেস্ট এবং ইসলামিক লাইফস্টাইল ও ফ্যাশন ব্র্যান্ড ‘তাবায়া’র বিভিন্ন বিজ্ঞাপন, ডিজিটাল কনটেন্ট ও প্রচার কার্যক্রমে অংশ নেবেন।

গত ১১ আগস্ট রাজধানীর বনশ্রীতে ঘরেরবাজারের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেওয়া হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মাহমুদউল্লাহর পাশাপাশি ঘরেরবাজারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আয়োজনে ফ্যাশন ব্র্যান্ড তাবায়ার থোব ও পাঞ্জাবি পরে দেখেন এই অভিজ্ঞ ক্রিকেটার।

অনুষ্ঠানে মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, ঘরেরবাজার বাংলাদেশের অন্যতম বিশ্বস্ত ব্র্যান্ড, তাদের প্রতি আমার পূর্ণ আস্থা আছে। ইনশাআল্লাহ এই অংশীদারত্বের মাধ্যমে ভবিষ্যতে ভালো কিছু উপহার দিতে পারবো।

ঘরেরবাজার কর্তৃপক্ষ জানায়, অর্গানিক ও নিরাপদ খাদ্যপণ্য মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি। মাহমুদউল্লাহর দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের ধারাবাহিক পারফরম্যান্স, দায়িত্বশীলতা ও গ্রহণযোগ্যতা ঘরেরবাজারের মান ও আস্থার প্রতিশ্রুতির সঙ্গে হুবহু মিলে যায়।

প্রতিষ্ঠানটি আরও জানায়, খুব শিগগিরই মাহমুদউল্লাহকে নিয়ে তাদের নতুন ক্যাম্পেইন ও ডিজিটাল কনটেন্ট কার্যক্রম শুরু হবে। তার উপস্থিতিতে ঘরেরবাজারের পণ্য ও ব্র্যান্ডের বার্তা আরও বিস্তৃত পরিসরে মানুষের কাছে পৌঁছাবে বলে আশা প্রকাশ করছে তারা।