মার্সেল ফ্রিজ কিনে ঘরভর্তি উপহার পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা

শীর্ষস্থানীয় ইলেকট্রনিকস ব্র্যান্ড মার্সেলের ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেয়েছেন মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী ইউনিয়নের গৃহিণী মোছা. লিপিয়ারা। উপহার হিসেবে তিনি পেয়েছেন ফ্রিজ, শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র, টেলিভিশন, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, গ্যাসের চুলা, ইনফ্রারেড চুলা, রাইস কুকার, ব্লেন্ডার, সিলিং ফ্যান, রিচার্জেবল ফ্যান, গিজার, ইস্ত্রি ও বৈদ্যুতিক কেটলিসহ বিভিন্ন পণ্য।

দেশজুড়ে চলমান মার্সেলের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫-এর আওতায় ফ্রিজ কিনে ডিজিটাল নিবন্ধন করায় এসব উপহার পেয়েছেন লিপিয়ারা। এতে আনন্দিত তার পরিবারের সদস্যরাও। তার ঘরভর্তি উপহার পাওয়ার খবরে এলাকায়ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) বামন্দী বাজারে মার্সেলের পরিবেশক প্রতিষ্ঠান তাজ ইলেকট্রনিকস আয়োজিত অনুষ্ঠানে লিপিয়ারার হাতে উপহারগুলো তুলে দেন জনপ্রিয় মডেল ও চলচ্চিত্র অভিনেতা ইরফান সাজ্জাদ এবং অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি।

অনুষ্ঠানে মার্সেলের ডেপুটি চিফ মার্কেটিং অফিসার মো. রবিউল আলম ভূঁইয়া, মার্সেল ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের সেলস ক্যাপ্টেন নুরুল ইসলাম রুবেল, মার্সেল ফ্রিজের ব্র্যান্ড ম্যানেজার মোস্তাফিজুর রহমান, তাজ ইলেকট্রনিকসের স্বত্বাধিকারী জিয়াদুল ইসলাম লিজনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

গত ১৭ অক্টোবর থেকে দেশজুড়ে শুরু হয়েছে মার্সেলের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫। এ ক্যাম্পেইনের আওতায় ফ্রিজ, টেলিভিশন, শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র বা সিলিং ফ্যান কিনলে গ্রাহকদের জন্য রয়েছে ঘরভর্তি উপহার পাওয়ার সুযোগ। এ ছাড়া রয়েছে বিদেশ ভ্রমণ, নগদ অর্থ ফেরতসহ নিশ্চিত উপহার পাওয়ার সুবিধা। আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত এ সুবিধা পাবেন ক্রেতারা।

সম্প্রতি সিজন-২৫-এর আওতায় তাজ ইলেকট্রনিকস থেকে মার্সেলের একটি ফ্রিজ কেনেন লিপিয়ারা। এরপর তার নাম, মুঠোফোন নম্বর, কেনা ফ্রিজের বারকোড নম্বরসহ প্রয়োজনীয় তথ্য দিয়ে ডিজিটাল নিবন্ধন সম্পন্ন করা হয়। নিবন্ধনের পরপরই তার নিবন্ধিত মুঠোফোন নম্বরে খুদে বার্তার মাধ্যমে ঘরভর্তি উপহার পাওয়ার বিষয়টি জানানো হয়।

উপহার হস্তান্তর অনুষ্ঠানে লিপিয়ারা বলেন, ‘মার্সেলের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সত্যিই ঘরভর্তি উপহার পেয়েছি। ফ্রিজ কিনে এসি যন্ত্র, টেলিভিশন, ফ্রিজ, ওয়াশিং মেশিন ও ওভেনের মতো দামি পণ্যসহ আরও অনেক উপহার পেয়ে আমার পরিবার খুবই খুশি। আামদের মতো সাধারণ ক্রেতাদের এত বড় উপহার দেওয়ায় মার্সেলকে ধন্যবাদ।’

লিপিয়ারার হাতে উপহার তুলে দেওয়ার পর ইরফান সাজ্জাদ ও প্রার্থনা ফারদিন দীঘি বলেন, সাধারণ ক্রেতাদের কাছে দেওয়া প্রতিশ্রুতি মার্সেল যে শতভাগ রক্ষা করে, আজকের অনুষ্ঠান তার প্রমাণ। দেশীয় শিল্পের টেকসই বিকাশ, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, আমদানিনির্ভরতা কমানো এবং জাতীয় অর্থনীতিকে আরও সমৃদ্ধ করতে তারা উপস্থিত সবাইকে মার্সেলের মতো দেশীয় ব্র্যান্ডের উন্নতমানের পণ্য কেনার আহ্বান জানান।

অনুষ্ঠানটি সঞ্চালনার পাশাপাশি দর্শকদের কৌতুক পরিবেশন করেন মিরাক্কেলখ্যাত কৌতুক অভিনেতা আবু হেনা রনি। সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে শেষ হয় মার্সেলের ঘরভর্তি উপহার হস্তান্তর অনুষ্ঠান।মার্সেল ফ্রিজ কিনে ঘরভর্তি উপহার পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা