অফিসে বিদ্যুতের ব্যবহার অর্ধেকে নামিয়েছে নগদ

সিঁড়ির সব লাইট বন্ধ করা হয়েছে। বন্ধ করা হয়েছে তুলনামূলক কম প্রয়োজনীয় অন্যান্য আলো। কোনো অবস্থাতেই যাতে অফিসের একটি শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্রও ২৬ ডিগ্রির নীচে না নামে সে বিষয়ে কড়াকড়ি আরোপ করা হয়েছে।

এটি রাজধানীর বনানীতে অবস্থিত দেশের অন্যতম সেরা একটি কর্পোরেট অফিসের চিত্র। 

সরকারের অনুরোধ মেনে বিদ্যুতের ব্যবহার সীমিত করতে এমন উদ্যোগ নিয়েছে ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ-এর অফিস।

আরও পড়ুন: টুইটারের চুক্তি বাতিল করায় মাস্কের বিরুদ্ধে মামলা

শুধু বিদ্যুতের ব্যবহার কমিয়ে আনাই নয়, দিনের আলোর ব্যবহার যাতে অনেক বেশী করা যায় সে কারণে সবগুলো জানালা থেকে শেড তুলে নেওয়া হয়েছে। ফলে বিদ্যুতের আলোর বদলে অফিসটা সূর্যের প্রাকৃতিক আলোতে ঝলমলে হয়েছে।

এই প্রক্রিয়ায় বিদ্যুতের ব্যবহার ৫০ শতাংশে নামিয়ে এনেছে নগদ।

খোদ ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুকের কক্ষে একটি আলোও জ্বলছে না। কক্ষের দুই দিকে খোলা থাকায় দিনের আলোতেই কাজ করছেন তিনি। 

একইভাবে কম ব্যস্ততার সময়ে দুটি লিফটের একটি যাতে বন্ধ থাকে সে ব্যবস্থাও করা হয়েছে। তাছাড়া কর্মীরা যাতে দ্রুততম সময়ে নিজ নিজ কাজ শেষ করে বাড়ি ফিরে যায় তার প্রতিও রাখা হয়েছে সজাগ দৃষ্টি। ইতিমধ্যে এ বিষয়ে আনুষ্ঠানিক নির্দেশনাও জারি করা হয়েছে মানবসম্পদ বিভাগ থেকে।

শুধু ঢাকার অফিস নয়, দেশের অন্যান্য জায়গায় যেসব অফিস আছে সেখানেও যাতে একইভাবে নির্দেশনা প্রতিপালন করা হয় সেই নির্দেশনাও দিয়েছেন তানভীর এ মিশুক। 


একাত্তর/এআর