ব্যবসা শেখাতে চালু হলো নতুন ওয়েব পোর্টাল

ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে প্রয়োজনীয় সেবা পেতে সরকারি বিভিন্ন সংস্থায় ঘুষ ছাড়া কাজ হয় না এ অবস্থায় শুধু ডিজিটালাইজেশন নয়, প্রয়োজন পদ্ধতিগত সংস্কার ও মানসিকতার পরিবর্তন

রোববার সকালে দেশের শীর্ষ চার রফতানি খাতের ব্যবসা শুরুর ধাপের প্রয়োজনীয় সেবা বিষয়ক ওয়েব পোর্টালের উদ্বোধনী অনুষ্ঠানে এসব বক্তব্য উঠে আসে

ব্যবসা বা বিনিয়োগ শুরু করার কথা ভাবছেন, কিংবা বাড়াবেন পরিধি এ জন্য প্রয়োজন লাইসেন্স নবায়ন, সার্টিফিকিকেশন আর নিবন্ধনীকরণ

কিন্তু এগুলো পেতে গেলে কি কি ভোগান্তিতে পড়েন বিনিয়োগকারীরা তাই জানা গেলো দেশের শীর্ষ তিন সংগঠনের ব্যবসায়ী নেতাদের কাছ থেকে

এখানেই শেষ নয়, সরকারি যে ৪০ সংস্থা ব্যবসা সহজীকরণে হাল ধরেছে তাদের ভেতরেও নেই কোন সমন্বয়, ফলে দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে পিছিয়ে পড়ছে বাংলাদেশ।  

সিপিডি এবং জার্মান সংস্থা- জেআইজেএড এর পোশাক, চামড়া, ঔষুধ ও প্রক্রিয়াজাত খাদ্য শিল্প কারখানা চালুতে লাইসেন্স, সার্টিফিকোশন এবং রেজিষ্ট্রেশন সংক্রান্ত সেবা বিষয়ক ওয়েব পোর্টাল উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজকরাও জানায়, দেশে ব্যবসা বানিজ্য সহজীকরনে এখনো অনেকটা পথ হাটঁতে হবে বাংলাদেশকে, আনতে হবে তথ্য ও প্রাতিষ্ঠানিক স্বচ্ছতাও।

সিপিডি বলছে, চালু হওয়া এ পোর্টালে একজন নতুন বিনিয়োগকারী চাইলে সহজেই ব্যবসা শুরুর শর্ত এবং তা পূরনে সহজ দিক নির্দেশনা পাবে


একাত্তর/আরবিএস