অস্ট্রেলিয়ায় সড়কে ঝরলো বাংলাদেশি বংশোদ্ভূত ছাত্রের প্রাণ

অস্ট্রেলিয়ার মেলবোর্নে ট্রাকের ধাক্কায় বাংলাদেশি বংশোদ্ভূত এক শিক্ষার্থী নিহত হয়েছেন। 

স্থানীয় সময় বুধবার ভোরে মেলবোর্নের মাউন্ট ওয়েভারলি এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম আজরাফ। তিনি কলেজ শিক্ষা শেষ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির অপেক্ষায় ছিলেন। 

স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে জানা গেছে, ভোর সকালে আজরাফের সাইকেলের সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার পরপরই উদ্ধারকারী চিকিৎসক দল আজরাফকে বাঁচাতে চেষ্টা করে ব্যর্থ হয়। ট্রাকচালক দুর্ঘটনার বিষয়ে পুলিশকে তথ্য দিয়েছেন। 

আরও পড়ুন: ঢাকায় বিস্ফোরণ: নিহত বেড়ে ১৮, উদ্ধার কাজ আপাতত স্থগিত

আজরাফের পরিবার সূত্র জানিয়েছে, তিনি ভোর সাড়ে ছয়টায় সাইকেলে করে জিমে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। পরে বাড়ির কাছের রাস্তার মোড়ে দুর্ঘটনার কবলে পড়ে। 

নিহত আজরাফ ৯৮ শতাংশ নম্বর পেয়ে কলেজ জীবন শেষ করেন বলেও জানিয়েছেন তার স্বজনেরা। 


একাত্তর/এসি