ওমরাহ পালনের পথে সড়ক দুর্ঘটনা, প্রাণ গেলো মা-ছেলে-মেয়ের

আপডেট : ২৩ জুলাই ২০২৬, ১০:৫০ পিএম

সৌদি আরবে রিয়াদ থেকে মক্কায় ওমরাহ পালনের উদ্দেশ্যে যাওয়ার পথে প্রাইভেটকার দুর্ঘটনায় মা, ছেলে ও মেয়েসহ তিন বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন বাবা ও ছেলে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ সময় দুপুর তিনটার দিকে সৌদি আরবের রিয়াদে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- তানিয়া তাহমিনা রিনা (৪৫), ছেলে তাসবিক (২০) ও মেয়ে জারা(১৫)। 

আহতরা হলেন- স্বামী শফিকুল ইসলাম খোকন ও বড় ছেলে নাবিল।

নিহত তানিয়া তাহমিনা রিনা ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম নাজিমুদ্দিন মোল্লার সেজো মেয়ে। তানিয়া তাহমিনা রিনার স্বামীর বাড়ি কিশোরগঞ্জের ভৈরবে।

তানিয়ার মামাতো ভাই নাসিম আহমেদ কবীর বলেন, আমার ফুফাতো বোন, দুলাভাই এবং তাদের তিন ছেলে মেয়েসহ বৃহস্পতিবার সকালে ওমরাহ হজ পালনের উদ্দেশ্যে রিয়াদ থেকে মক্কা যাচ্ছিল। রিয়াদ থেকে রওনা হয়ে ৩০০ কিলোমিটার যাওয়ার পরে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে তিনজন নিহত হয়েছেন। দুইজন মারাত্মক আহত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে নিহত তানিয়ার ভাই তৌহিদ মোহাম্মাদ মুরাদ বলেন, আমার বোন, দুলাভাই তাদের ছেলে মেয়েসহ পাঁচজন ওমরাহ পালনের জন্য রিয়াদ থেকে মক্কা যাওয়ার পথে প্রাইভেটকারের পিছন থেকে বড় কোনো গাড়ি সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে আমার বোন, ছোট ভাগ্নে ও ভাগ্নি নিহত হয়েছেন। আমার ভগ্নিপতি ও আরেক ভাগ্নে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে। 

আরবিএস
ছুটিতে দেশে ফেরার পথে সৌদি আরবে এক সড়ক দুর্ঘটনায় চার প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে দুইজন সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা ও সহোদর ভাই।
সৌদি আরবের রাজধানী রিয়াদের শিফা থানাধীন মুসা সানাইয়া শিল্প এলাকায় একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি কর্মীর পরিচয় শনাক্তে ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হবে; প্রয়োজনে ডিএনএ পরীক্ষাও...
সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে ১৩ জনেরই বাড়ি নওগাঁর আত্রাই উপজেলার বিভিন্ন গ্রামে। এ ঘটনায় নিহতের সংখ্যা...
দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের একটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয় বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরেকজন আহত হয়েছেন।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো আপিল করার সুযোগ নেই; তিনি দেশে ফিরলেই সম্পূর্ণ আইনি ও বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে তার মৃত্যুদণ্ড অপেক্ষা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ড....
ইরানের সঙ্গে চলমান সংঘাত শেষ হলে মধ্যপ্রাচ্যে নিয়োজিত মার্কিন সামরিক সদস্য এবং গোয়েন্দা ঘাঁটির সংখ্যা উল্লেখযোগ্য হারে কমিয়ে আনার বিষয়টি নিয়ে মার্কিন প্রতিরক্ষা দপ্তর ও গোয়েন্দা সংস্থাগুলোতে অতি...
ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এর দুই আরোহী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন মসজিদের ইমাম এবং অপরজন মাদ্রাসার শিক্ষক।
ছুটিতে দেশে ফেরার পথে সৌদি আরবে এক সড়ক দুর্ঘটনায় চার প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে দুইজন সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা ও সহোদর ভাই।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর