বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় আলোচনা সভা

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ওয়াশিংটন বিএনপির  উদ্যোগে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

বিএনপি ওয়াশিংটন ডিসি শাখার শাহাদাত সোহরাওয়ার্দীর সহ-সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এতে উপস্থিত ছিলেন ওয়াশিংটন ডিসি বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তুহিন ইসলাম, বিএনপি ওয়াশিংটন ডিসি শাখার সহ সভাপতি কাজি এম রহমান, মোশাররফ হোসেন, মিয়া মজনু, জাহিদ খান, মহিঊদ্দিন আনোয়ার, তৌহিদুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে সৈয়দ সালেহ মুনসুর পরশের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুবদলের সাবেক ও স্কুল অব লিডারশীপের প্রেসিডেন্ট নয়ন বাঙ্গালী, যুক্তরাষ্ট্র ডেমোক্রেটিক পার্টির সদস্য আনিস খান।