নিউইয়র্কে প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত বিএনপি নেতা-কর্মীরা

জেএফকে’তে সংবর্ধনার প্রস্তুতি

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ পিএম

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক আগমনকে কেন্দ্র করে প্রবাসী বাংলাদেশি ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে অভূতপূর্ব উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় তিনি নিউইয়র্কে এসে পৌঁছাবেন।

প্রিয় নেতাকে বরণ করে নিতে নিউইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত এলাকা জ্যাকসন হাইটসে সমবেত হয়ে বিএনপির নেতা-কর্মীরা মিছিল, স্লোগান ও পথসভায় পুরো এলাকা মুখরিত করে তুলেছেন। হাতে ব্যানার ও ফেস্টুন নিয়ে প্রবাসে অবস্থানরত জাতীয়তাবাদী শক্তির শীর্ষ নেতারা সরকারের বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপ তুলে ধরার পাশাপাশি জিয়ার আদর্শে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছেন।


জ্যাকসন হাইটসের রাজপথে নেতাকর্মীদের ‘তারেক রহমান আসছে, রাজপথ কাঁপছে’ এবং ‘জিয়ার সৈনিক এক হও, এক হও’- এমন নানা উদ্দীপনামূলক স্লোগানে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। শুধু মূল দলই নয়, বিএনপি নিউইয়র্ক সিটি শাখা, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এবং শ্রমিক দলের নেতাকর্মীরাও আলাদাভাবে রাস্তার দুপাশে ব্যানার-ফেস্টুন নিয়ে অবস্থান করার প্রস্তুতি নিচ্ছেন।

রাজপথের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যে, দেশের রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তন এবং নতুন গণতান্ত্রিক যাত্রাকে প্রবাসীরা কতটা গুরুত্বের সাথে দেখছেন।

জ্যাকসন হাইটসে আয়োজিত জমায়েতে রাজশাহী থেকে আসা যুবদলের এক প্রবাসে অবস্থানরত কর্মী নিজের আবেগ প্রকাশ করে বলেন, বিগত স্বৈরাচারী শাসনের পুনরাবৃত্তি যেন আর কোনোদিন বাংলাদেশে না হতে পারে, সেজন্য দলের প্রতিটি কর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে।


সোমবার প্রিয় নেতাকে স্বাগত জানাতে শত শত নেতাকর্মী জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর বাইরে অবস্থান নেবেন। বিমানবন্দর থেকে বের হওয়ার পর সড়কের পাশে দাঁড়িয়ে উষ্ণ শুভেচ্ছায় প্রধানমন্ত্রীকে বরণ করে নেবেন প্রবাসীরা।

উল্লেখ্য, এই ঐতিহাসিক সফরে অংশ নিতে সোমবার সকালেই ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

একাত্তর/এআরএস
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগদানের লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।...
মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ব্যাপক আন্তর্জাতিক অংশগ্রহণ এবং ব্যবসায়ীক ম্যাচমেকিংয়ের মধ্য দিয়ে শুরু হয়েছে পঞ্চম নিউইয়র্ক ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার অ্যান্ড চেম্বার অ্যানুয়াল বিজনেস...
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্থানীয় সময় ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘পঞ্চম নিউইয়র্ক আন্তর্জাতিক বাণিজ্য মেলা ও চেম্বার বার্ষিক বিজনেস এক্সপো ২০২৬’ এবং ‘নবম বাংলাদেশ ট্রেড ফেয়ার ২০২৬’।
সোনালী স্বপ্ন বুকে নিয়ে পরিবারের মুখে হাসি ফোটাতে প্রবাসে পাড়ি জমিয়েছিলেন মো. ইউসুফ রাজু (৪৪)। তবে তার সেই স্বপ্ন মিশে গেছে নিউইয়র্কের রাজপথে। যুক্তরাষ্ট্র থেকে জীবিত ফিরতে না পারলেও আগামী রোববার...
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাওয়ার পথে তুরস্কের ইস্তাম্বুলে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রতিটি সফল ব্র্যান্ডের পেছনেই থাকে একটি শক্তিশালী গল্প আর সেই গল্পকে সাধারণ মানুষের সামনে জীবন্ত করে তোলার কাজটাই নিপুণভাবে করে যাচ্ছে ‘Iconic Wave’। উদ্যোক্তা মো. মোহিন উদ্দিনের হাত ধরে গড়ে ওঠা...
নৈতিক স্খলনের দায়ে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিষয়ে জাতীয় সংসদ থেকে এখনো কোনো চিঠি পায়নি নির্বাচন কমিশন (ইসি)। স্পিকারের তরফ থেকে...
মধ্যপ্রাচ্যের সঙ্কটপূর্ণ পরিস্থিতি ও আন্তর্জাতিক বাজারে তেলের অস্বাভাবিক দরবৃদ্ধির প্রেক্ষাপটে বাধ্য হয়েই দেশে জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিতে হয়েছে বলে জানিয়েছেন জ্বালানি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর