নিত্যপণ্যের বাজারে, আমিষ-নিরামিষ দুই পণ্যের দাম আকাশ ছোঁয়া। সব সবজির দাম এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে ১০ টাকা।
আর, আমিষের বাজারে মুরগি, ডিম, মাংসের দাম বেড়েছে আরেক দফা। দাম বাড়ার কারণ হিসাবে পূজার ছুটি, পরিবহন সংকটসক নানা অজুহাত দেখাচ্ছেন খুচরা ব্যবসায়ীরা।
কিছুদিন ধরেই মানুষ ভোগান্তিতে আছেন নিত্যপণ্যের বাড়তি দামে। বাজারে কোনো সপ্তাহে একটির দাম বাড়ল তো পরের সপ্তাহে আরেকটি।
রাজধানীর কয়েকটি বাজারে ঘুরে দেখা গেছে, মোটা চালের দাম আবারো বেড়েছে।সবচেয়ে বেশি চাহিদার স্বর্ণা ও বিআর-২৮ চালের দাম কেজিতে ২ থেকে ৩ টাকা বেড়েছে।
চলতি সপ্তাহে এই চাল ৫০ থেকে ৫৩ টাকায় বিক্রি হয়েছে। এছাড়া মিনিকেট বিক্রি হচ্ছে ৬২ থেকে ৬৫ টাকায় এবং নাজিরশাইল ৬৫ থেকে ৭০ টাকায়।
এদিকে শীতের কিছু সবজি বাজারে এলেও দাম চড়া। বিক্রেতারা ছোট আকারের প্রতিটি ফুলকপির দাম হাঁকছেন ৫০ থেকে ৬০ টাকা।
এ ছাড়া শিম ৬০ থেকে ৭০ টাকা, টমেটো ১০০ থেকে ১২০ টাকায়। তবে অন্যান্যসবজি পাওয়া যাচ্ছে ৪০ থেকে ৫০ টাকার মধ্যে।
মাছের বাজারেও সরবরাহ সংকট দেখিয়ে দাম বাড়ছে। আর ব্রয়লার মুরগি প্রতি কেজিতে ৪৫ থেকে ৫০ টাকা বেড়ে এখন ঠেকছে ১৭৫ থেকে ১৮০ টাকায়। কমেনি ডিমের বাড়তি দামও।
একাত্তর/এসএ