পণ্যের দাম সহনীয়, সফল হয়নি সিন্ডিকেট চক্র: ভোক্তা অধিকার

আপডেট : ০৪ মার্চ ২০২৫, ০২:৩১ পিএম

রমজান শুরুর আগে থেকেই সরকার পদক্ষেপ নেয়ায় বাজারের নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রয়েছে। বাজার অস্থিতিশীল করতে সিন্ডিকেট চক্র সক্রিয় থাকলেও, সফল হয়নি বলে দাবি করেছেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা। নগরীর বিভিন্ন বাজারে অভিযান চালানো শেষে ভোক্তার কর্মকর্তারা আরও জানিয়েছেন, গোটা রমজান জুড়ে বাজার ব্যবস্থা নজরদারিতে রাখবেন তারা। 

ঢাকা মহানগরসহ সারাদেশে পণ্য নকল ও ভেজাল প্রতিরোধের পাশাপাশি আলু, পেঁয়াজ, চাল, ডাল, চিনি ও ভোজ্যতেলসহ নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

ঢাকা মহানগরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ১৩ জন কর্মকর্তার নেতৃত্বে ১৩টি টিম বাজার তদারকি করছে। কারওয়ান বাজারে মঙ্গলবার সকালে ভোক্তা অধিকারের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডলের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।  

অভিযান শেষে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল জানান, সরকার তদারকি করায় এবার রমজানের নিত্যপণ্যের বাজার সহনীয় পর্যায়ে রয়েছে। এবার রমজানের সিন্ডিকেটের ষড়যন্ত্র সফল হয়নি। আগামীতে আর সিন্ডিকেট বলেন জানায় ভোক্তা অধিকার।

আব্দুল জব্বার মন্ডল বলেন, বাজারে কোন কিছুর সংকট নেই শুধুমাত্র সংকট ভোজ্য সয়াবিন তেল ছাড়া। সরকার রমজানের আরো ১৫ থেকে ২০ দিন আগে পদক্ষেপ নিলে এটিরও সংকট হতো না বলে মনে করেন ব্যবসায়ীরা। রমজান মাসের প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই অভিযান পরিচালনা করবে ভোক্তা অধিকার অধিদপ্তর।

এআরএস
পবিত্র রমজান মাস উপলক্ষে সাধারণ মানুষের নাগালে প্রয়োজনীয় পণ্য পৌঁছে দিতে সুলভ মূল্যে পণ্য বিক্রয় কার্যক্রম শুরু করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই)।
পবিত্র রমজান মাস উপলক্ষে দেশের সকল তফশিলি ব্যাংকের জন্য নতুন সময়সূচি নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন নিয়ম অনুযায়ী, রমজান মাসে ব্যাংকিং লেনদেন শুরু হবে সকাল ৯টা ৩০ মিনিটে এবং চলবে দুপুর...
আসন্ন রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে ১০টি পণ্যের আমদানিতে ঋণপত্র (এলসি) খোলার সময় নগদ মার্জিন ন্যূনতম পর্যায়ে রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। 
৫ আগস্ট পটপরিবর্তনের পর থেকে অতীতের যে কোন সময়ের তুলনায় বেশি রেমিটেন্স পাঠাতে শুরু করেছেন প্রবাসী বাংলাদেশিরা।
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর