মার্চেই ৩৬ হাজার টাকায় বাজারে মিলবে আইফোন

অবশেষে সীমিত আয়ের মানুষদের নাগালে আসতে যাচ্ছে অ্যাপলের আইফোন। সামনের মার্চেই কম দামে আইফোনের র্টেড নতুন মডেল এস-ই বাজারে আনতে যাচ্ছে অ্যাপেল। 

একই সময় আপডেট আইপ্যাডও বাজারে আনবে প্রতিষ্ঠানটি। খুচরা পর্যায়ে ফোনটির দাম ধরা হয়েছে ৩৯৯ ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩৬ হাজার টাকা। 

পছন্দের শীর্ষে থাকলেও, উচ্চ মূল্যের কারণে অনেকেই ব্যবহার করতে পারেন না অ্যাপলের আইফোন। এবার সেসব গ্রাহকদের বিষয়টি মাথায় রেখে সাশ্রয়ী মূল্য আইফোন আনছে অ্যাপল।

চলতি বছরের মার্চের ৮ তারিখেই আইফোন SE এবং আপডেটেড আইপেড বাজারে আনার পরিকল্পনা করেছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। 

আইফোনটি বাজারে এলে এটিই হবে গত দুই বছরের মধ্যে আইফোন SE মডেলের সর্বশেষ আপডেট। ফোনটিতে থাকছে ফাইভজি প্রযুক্তি, উন্নত ক্যামেরা আর দ্রুতগতির প্রসেসর।

সাথে থাকবে কোম্পানির নতুন A15 বায়োনিক চিপসেট। যা থেকে আগের চেয়ে ভালো কানেক্টিভিটি ও ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। 

আইফোন 13 সিরিজের ফোনগুলোতে এই চিপই ব্যবহার করেছে অ্যাপল। এসই বাজারে আসার পরে এটাই হতে পারে প্রতিষ্ঠানটির সব থেকে কম দামের ফাইভ-জি স্মার্টফোন। 

নতুন ভার্সনে ফেস আইডি ব্যবহৃত না হলেও টাচ আইডি'র সাথে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। তবে ডিজাইনে বড় কোনো পরিবর্তন দেখা যাবে না। 

খুচরা পর্যায়ে ফোনটির দাম নির্ধারণ করা হয়েছে ৩৯৯ ডলার, বাংলাদেশি মুদ্রায় যার পরিমান প্রায় ৩৬ হাজার টাকা। 

গত বছরের অক্টোবরে প্রো মডেলের দুটি নতুন ম্যাকবুক বাজারে আনার ঘোষণা দেয় অ্যাপল। সেগুলোতে আরও শক্তিশালী চিপ ব্যবহার করা হবে বলে জানিয়েছিল প্রতিষ্ঠানটি।


একাত্তর/ এনএ