দুই দিনের বৃষ্টিতে পণ্যের দামে মিশ্র প্রভাব

আপডেট : ০২ আগস্ট ২০২৪, ০৭:৫৬ পিএম

টানা দুই দিনের বৃষ্টিতে বাজারে পণ্যের দামে মিশ্র প্রভাব দেখা গিয়েছে। সরবরাহ বেশ খানিকটা বাড়ায় সবজির দাম সপ্তাহের ব্যবধানে ১০ থেকে ৫ টাকা কমেছে।

তবে পেঁয়াজ ও আলুর দাম কেজিতে বেড়েছে ৫ টাকা। বেড়েছে সব ধরনের চাল, ডাল, ডিম ও মসলার দামও।

টানা দুই দিনের বৃষ্টির কবলে রাজধানী ঢাকা, কখনো থেমে থেমে কখনো মুষলধারার বৃষ্টি। এই আবহাওয়ার শুক্রবার ছুটির দিনে চাল ও ডাল দুই পণ্যই কিনতে হবে বাড়তি দামে। কি কারণে চালের দাম বাড়ছে সেই প্রশ্ন ছিল চাল বিক্রেতাদের কাছে।

ডালের দামেও একই দশা, সেই পুরানো অজুহাত আমদানি কম তাই।

ব্যবসায়ীদের দাবি, কারফিউয়ের অজুহাতে দাম বাড়ানো হয়েছে। তাদেরও বাড়তি দামে কিনতে হয়েছে।

পণ্যবাহী পরিবহণের চলাচল স্বাভাবিক হওয়ায় ঢাকার বাজারে বেড়েছে সবজির যোগান। সরবরাহ ও বৃষ্টির কারণে প্রতি সবজিই কেজি প্রতি ১০ টাকা কমেছে।

সবজি বিক্রেতারা বলছেন, বৃষ্টির কারণে ক্রেতা কম থাকায় বাধ্য হয়েই তারা দাম কমিয়েছেন।

চড়া দাম থেকে ১০ টাকা কমেছে ব্রয়লার, কক ও সোনালীসহ সব মুরগীর দাম। তবে ডিম প্রতি ডজন বিক্রি হচ্ছে ১৫০ টাকায়।

বাজারে ইলিশের সরবরাহ বেড়েছে, বড় আকারের ইলিশ যা গেল সপ্তাহে ২২০০ টাকা ছিলো, শুক্রবার তা পাওয়া যাচ্ছে ১৭ থেকে ১৮শ’ টাকায়।

গরু ও খাসির মাংসের ক্রেতা কম, যদিও দাম রয়েছে আগের মতোই।

 

একাত্তর/আরএ
বাজারে এখনও কমেনি পেঁয়াজের দাম। পুরনো পেঁয়াজের কেজি ১৫০ টাকা আর নতুন পেঁয়াজ বিক্রি হচ্ছে ১২০ টাকায়। সপ্তাহ ব্যবধানে রসুনের দরও কিছুটা বেড়েছে।
ছুটির দিনেও খুচরা বাজারে কাঁচা সবজির দাম স্থিতিশীল। তবে, প্রকারভেদে কেজিতে মুরগীর দাম বেড়েছে ১০ থেকে ১৫ টাকা।
এক সপ্তাহের ব্যবধানে বাজারে কোনো সবজির দামই কমেনি বরং বেশ কয়েকটির দাম বেড়েছে। যদিও সংশ্লিষ্টরা বলছেন, বাজারে কোনো ধরনের সবজির অভাব নেই।
রাজধানীর বাজারগুলোতে প্রচুর পরিমাণে সবজি দেখা গেলেও অধিকাংশ সবজির দাম এখন নাগালের বাইরে। বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে ৮০-৯০ টাকায়। সঙ্গে গত দুই সপ্তাহ ধরেই পেঁয়াজ, আদা ও এলাচের দাম বেড়েছে।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর