বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ পেলেন রউফ তালুকদার

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগ পাচ্ছেন অর্থ সচিব আব্দুর রউফ তালুকদার।

শনিবার (১১ জুন) আব্দুর রউফ তালুকদারের নিয়োগের আদেশ হয়েছে। সাবেক গভর্নর মো. ফজলে কবিরের উত্তরসূরি হতে যাচ্ছেন আব্দুর রউফ তালুকদার।  

আব্দুর রউফ তালুকদারের নিয়োগের আদেশ আগামী ৪ জুলাই থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে।   


একাত্তর/এআর