আবার বাড়লো ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম

বেসরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ১২ কেজি সিলিন্ডারের দাম ৪৬ টাকা বাড়িয়ে ১ হাজার ২৯৭ টাকা নির্ধারণ করেছে সংস্থাটি। 

রোববার (৪ ডিসেম্বর) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এলপি গ্যাসের নতুন দাম ঘোষণা করেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান মো. আবদুল জলিল।

সাড়ে ৫ কেজি থেকে ৪৫ কেজি পর্যন্ত সিলিন্ডারের দামও আনুপাতিক হারে বাড়বে বলে জানান তিনি।

আরও পড়ুন: সোহরাওয়ার্দীর বিকল্প চেয়ে বিএনপির নতুন আবদার

এর আগে গেলো নভেম্বর মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ২০০ টাকা থেকে ৫১ টাকা বাড়িয়ে ১ হাজার ২৫১ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।  

আর ডিসেম্বরে প্রতি লিটার অটোগ্যাসের দাম হবে ৬০ টাকা ৪১ পয়সা, যা  নভেম্বরে ছিল ৫৮ টাকা ২৮ পয়সা।


একাত্তর/আরবিএস