জাতীয় বাজেট

বাজেটে কমবে দেশে উৎপাদিত পণ্যের দাম

জাতীয় সংসদে বৃহস্পতিবার (৩ জুন) ২০২১-২২ অর্থবছরের বাজেট উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। 'জীবন-জীবিকায় প্রাধান্য দিয়ে সুদৃঢ় আগামীর পথে বাংলাদেশ' শিরোনামে ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার বাজেটে বেশ কিছু পণ্যের দাম বাড়তে ও কমতে পারে। 

বাজেটে বিভিন্ন পণ্যের ওপর শুল্ক ও কর আরোপের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। একইভাবে আমদানি পর্যায়ে সম্পূরক শুল্ক ও ভ্যাট ছাড়ের ঘোষণা দিয়েছেন তিনি।  

২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুযায়ী দাম কমার তালিকায় যুক্ত হতে পারে কম্পিউটার, মোবাইল, সিমেন্ট ও স্টিল শিল্প। কেননা প্রস্তাবিত বাজেটে এসব খাতে আগাম কর প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী। কম্পিউটার যন্ত্রাংশ, মোবাইল ফোন, সিমেন্ট ও রডের দামও কমবে।

দেশীয় ইলেকট্রনিক্স শিল্পের (এসি-ফ্রিজ) ভ্যাট অব্যাহতি সুবিধা অব্যাহত থাকায় দেশে উৎপাদিত এসব পণ্যের দাম কমতে পারে। 

আরও পড়ুন: ২ লাখ টাকার কম সঞ্চয়পত্রে টিআইএন লাগবে না

আগাম কর থেকে অব্যাহতির তালিকায় আছে স্ক্র্যাপ ভেসেল, ইস্পাত শিল্পের ওয়েস্টেজ ও স্ক্র্যাপ,ফেরো অ্যালয়, স্পঞ্জ আয়রন, পিভিসি ও পেট রেজিন উৎপাদনে ব্যবহৃত ইথাইলিন গ্লাইকল, টেরেফথালিক অ্যাসিড, ইথাইলিন/প্রোপাইলিন আমদানি। এছাড়া উৎপাদনকারী প্রতিষ্ঠানের জন্য আমদানিকৃত কাজু বাদামেও আগাম কর প্রত্যাহার হচ্ছে।


একাত্তর/আরবিএস