চলতি অর্থবছরের দ্বিতীয় ভাগের মুদ্রানীতি (জানুয়ারি -জুন) ঘোষণা করলো বাংলাদেশ ব্যাংক।
মুদ্রানীতিতে জিডিপি প্রবৃদ্ধি ৬ দশমিক ৫, মূল্যস্ফীতি ৭ দশমিক ৫ শতাংশ হবার লক্ষ্যমাত্রা ধরে অভ্যন্তরীণ খাতে ঋণ প্রবৃদ্ধি ধরা হয়েছে জুন ২০২৩ পর্যন্ত ১৮ দশমিক ৫ শতাংশ। যেখানে বেসরকারি খাতে ঋণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৪ দশমিক ১ যা আগের মতোই। তবে ঘোষিত মুদ্রানীতিতে বাড়ানো হয়েছে সরকারী খাতের ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা যা ৩৭ দশমিক ৭ শতাংশ।
মূল্যস্ফীতির চাপ, মুদ্রাবাজারের অস্থিরতাকে নিয়ন্ত্রণ করে সরকারের কাঙ্ক্ষিত জিডিপি প্রবৃদ্ধি বজায় রাখতে সর্তকতামূলক সহায়ক মুদ্রানীতি ঘোষণা বাংলাদেশ ব্যাংকের।
বাজারের জিনিসপত্রের দাম কমিয়ে মূল্যস্ফীতির লাগাম টানতে নীতি সুদহার বাড়ালো বাংলাদেশ ব্যাংক। নীতিসুদ হার বেড়েছে দশমিক ২৫ শতাংশ। ভোক্তা পর্যায়ে ঋণের সর্বোচ্চ সুদহার ৯ শতাংশ থেকে বাড়িয়ে ১২ শতাংশ পুনঃনির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুন: মাসের শেষে আসতে পারে আইএমএফের ঋণের চূড়ান্ত সিদ্ধান্ত
জুনের মধ্যে বিদেশী মুদ্রার একক বিনিময় হার চালু হবে বলেও জানায় বাংলাদেশ ব্যাংক।
একাত্তর/জো