আইএমএফের ঋণের চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে ৩১ জানুয়ারি

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৩, ১২:২৪ পিএম

চলতি মাসের শেষদিন অর্থাৎ ৩১ জানুয়ারি আইএমএফের ৪৫০ কোটি ডলার ঋণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশ ব্যাংক মুখপাত্র মো. মেজবাউল হক এমনটাই প্রত্যাশা করছেন।

রোববার (১৫ জানুয়ারি) সকালে আইআইএমএফের উপ-ব্যবস্থাপনা পরিচালকের (ডিএমডি) নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধি দলের সাথে বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি দলের বৈঠক হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র মো. মেজবাউল হক জানান, ৩১ জানুয়ারি আইএমএফের বোর্ড সভায় ঋণ চূড়ান্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ফেব্রুয়ারিতে মিলতে পারে ৪৫০ কোটি ডলারের মধ্যে ৪৫ কোটির প্রথম কিস্তি। ২০২৫ সাল পর্যন্ত মোট ৭ কিস্তিতে মিলবে পুরো ঋণের  অর্থ।

আজ বৈঠকে অর্থনৈতিক মন্দা কাটাতে বাংলাদেশের কৌশল সম্পর্কে জানতে চেয়েছে আইএমএফ। ৪৫০ কোটি ডলার ঋণ সহায়তার বিপরীতে আইএমএফের পরামর্শ বাস্তবায়নে দেশের অর্থনীতিতে মূল্যস্ফীতি, বৈদেশিক মুদ্রা বাজারে অস্থিরতা, তারল্য সংকটসহ বিদ্যমান চ্যালেঞ্জগুলো সম্পর্কে আইআইএমএফ প্রতিনিধি দলকে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

রোববার বৈঠকে গভর্নরের পাশাপাশি উপস্থিত ছিলেন সকল উচ্চ পর্যায়ের ব্যক্তিরা।

সোয়া এক ঘণ্টার বৈঠক শেষে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানান, করোনা পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধারে বাংলাদেশের নেয়া উদ্যোগগুলোর প্রশংসা করেছে এ সংস্থা। বৈঠকে আর্থিকখাতের সক্ষমতা বাড়াতে বিনিয়োগ বাড়াতে আগ্রহী আইএমএফ।

উল্লেখ্য, এ মাসের শেষ দিকে আইএমএফের বোর্ড সভায় ঋণ প্রস্তাব উপস্থাপন করা হবে। সরকার আশা করছে, চূড়ান্ত অনুমোদনের পর ফেব্রুয়ারিতে আইএমএফের ঋণের প্রথম কিস্তি পাওয়া যাবে। প্রথম কিস্তি বাবদ ৪৫ কোটি ৪৫ লাখ ডলার মিলবে। এরপর প্রতি ছয় মাস পরপর পর্যালোচনা করে কিস্তির অর্থ ছাড় করা হবে।

আইএমএফ বলেছে, বিশ্ব অর্থনীতিতে অস্থিরতা চলছে। ক্রমাগত শক্তিশালী হচ্ছে মার্কিন ডলার, যা আঘাত করছে উন্নয়নশীল দেশগুলোকে। আইএমএফের দিক থেকে সহায়তা দেওয়ার পদক্ষেপ এ কারণেই নেওয়া হয়েছে। এর আগে বাংলাদেশের অর্থনীতি বিশ্বের দ্রুত বর্ধনশীল অর্থনীতিই ছিল। বাণিজ্য ঘাটতি, ক্রমবর্ধমান জ্বালানি খরচ, মূল্যস্ফীতি এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকুচিত হওয়ার কারণে সংকটের কাছাকাছি রয়েছে বাংলাদেশের অর্থনীতি।

আইএমএফ থেকে বাংলাদেশ যে ঋণ পাচ্ছে, তা বাংলাদেশের অর্থনীতিকে সহায়তা করবে বলে আশা করছে সংস্থাটি।

সূত্র জানায়, বাংলাদেশকে ৪৫০ কোটি ডলারের ঋণ দেওয়ার বিষয়ে সরকারের বিভিন্ন স্তরে আলোচনা করে আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ) উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) অ্যান্তইনেত এম সায়েহ আইএমএফের সদর দপ্তরে প্রতিবেদন দেবেন। ঐ প্রতিবেদনটি আইএমএফের পর্ষদ সভায় উপস্থাপন করা হবে। এর ভিত্তিতে বাংলাদেশকে ৪৫০ কোটি ডলারের ঋণ দেওয়ার প্রক্রিয়াটি চূড়ান্ত হবে।

আরও পড়ুন: বিশ্ব ইজতেমা: আখেরি মোনাজাতে শেষ হলো প্রথম পর্ব

এর আগে আইএমএফের স্টাফ পর্যায়ে প্রতিনিধিরা বাংলাদেশ সফর করে অর্থনীতির বিভিন্ন দিক পর্যালোচনা করে গেছেন। এখন বাকি রয়েছে শুধু আনুষ্ঠানিকতা। কিছু শর্ত ইতিমধ্যে সরকার বাস্তবায়ন করেছে। জ্বালানির ভর্তুকি কমাতে বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে।


একাত্তর/আরএ

খেলাপি ঋণ আদায়ের কার্যক্রম ত্বরান্বিত করা এবং আদালতে বিচারাধীন ঋণসংক্রান্ত মামলার সংখ্যা কমাতে বিকল্প বিরোধ নিষ্পত্তি (অল্টারনেটিভ ডিসপিউট রেজল্যুশন-এডিআর) কার্যক্রম পরিচালনার জন্য মধ্যস্থতাকারী...
প্রতিটি ব্যাংকের জন্য আলাদা সংস্কারের বিষয়ে সুনির্দিষ্টভাবে জানতে চেয়েছে আইএমএফ। একই সাথে ১৫ শতাংশ ভ্যাটহার বাস্তবায়ন করা হবে কি না তারও জবাব চাওয়া হয়েছে। বাংলাদেশ সফর শেষে, অর্থ সচিব ও গভর্নর...
দেশে এজেন্ট ব্যাংকিংয়ের পরিধি বৃদ্ধির পাশাপাশি গ্রাহক, আমানত ও ঋণ বিতরণেও প্রবৃদ্ধি হয়েছে। বাংলাদেশ ব্যাংকের এপ্রিল-জুন ২০২৬ প্রান্তিকের এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।
বাংলাদেশে অ্যামপ্লয়মেন্ট ভিসায় কর্মরত বিদেশি নাগরিকদের বেতন-ভাতা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে গ্রহণ নিশ্চিত করতে হালনাগাদ ওয়ার্ক পারমিটধারী বিদেশিদের ব্যাংক হিসাব খোলার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর