কমলো স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও কমলো স্বর্ণের দাম। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম কমার পরিপ্রেক্ষিতে এ দাম কমানো হয়েছে। আগামীকাল অর্থাৎ ৫ ফেব্রুয়ারি রোববার থেকে দেশের বাজারে নতুন দাম কার্যকর হবে।  

এতে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে এক হাজার একশ' ৬৬ টাকা কমে হয়েছে ৯২ হাজার দুইশ' ৬২ টাকা।

এর আগে দেশের বাজারে ভালো মানের স্বর্ণের ভরি ছিল ৯৩ হাজার ৪২৯ টাকা। এটিই ছিল দেশের বাজারে স্বর্ণের সর্বোচ্চ দাম।

শনিবার (৪ ফেব্রুয়ারি) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

আরও পড়ুন: সমকামিতা নিয়ে বিতর্কিত মন্তব্যে চাকরি হারালেন কিশিদার সচিব

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২২ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম কমে হয়েছে সাত হাজার নয়শ' ১০ টাকা; শনিবার পর্যন্ত যা ছিল আট হাজার ১০ টাকা। ২১ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের নতুন দাম কমে হয়েছে সাত হাজার পাঁচশ' ৫০ টাকা। আর ১৮ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম হয়েছে ছয় হাজার চারশ' ৭০ টাকা। নতুন দর অনুসারে সনাতন পদ্ধতির প্রতি গ্রাম স্বর্ণের দাম হয়েছে পাঁচ হাজার তিনশ' ৯০ টাকা।

এদিকে স্বর্ণের দাম কমা‌নো হ‌লেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম।

ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের রুপার দাম প্রতি ভ‌রি এক হাজার সাতশ' ১৫ টাকা নির্ধারণ করা হয়েছে, ২১ ক্যারেটের রুপার দাম এক হাজার ছয়শ' ৩৩ টাকা, ১৮ ক্যারেটের রুপার দাম এক হাজার চারশ' টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম এক হাজার ৫০ টাকায় অপরিবর্তিত আছে।


একাত্তর/আরবিএস