সমকামিতা নিয়ে বিতর্কিত মন্তব্যে চাকরি হারালেন কিশিদার সচিব

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:৫৩ পিএম

সমকামিদের নিয়ে বিতর্কিত মন্তব্য করার দায়ে এক সচিবকে বরখাস্ত করেছেন জাপানের প্রধানমন্ত্রী কিশিদা ফুমিও। আরাই মাসাইয়োশি নামের ওই সচিব শুক্রবার বলেছিলেন যে, তিনি সমকামি দম্পতিদের "ঘৃণা করেন"।

শনিবার আরাইয়ের মন্তব্যকে "আপত্তিকর" বলে অভিহিত করে কিশিদা বলেন, এগুলো একটি বৈচিত্র্যময় সমাজ বাস্তবায়নে তার প্রশাসনের নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।

আরাই ২০২১ সালের অক্টোবর মাস থেকে কিশিদার সচিবদের একজন হিসেবে দায়িত্ব পালন করছিলেন। খবর জাপান টাইমসের। 

এর আগে আরাই শুক্রবার সাংবাদিকদের বলেন, কিশিদার সব সচিবেরই সমকামি বিয়ের ব্যাপারে নেতিবাচক দৃষ্টিভঙ্গি রয়েছে।

তিনি আরও বলেন, তিনি এটি চান না যে তার বাড়ির পাশেই কোনো সমকামি দম্পতি বাস করুক। 

তিনি এই ইঙ্গিতও দেন যে, সরকার সমকামি বিয়েকে বৈধতা দিলে কিছু লোক জাপান ছেড়ে চলে যেতে পারেন। তবে একই সময়ে, আরাই এটিও বলেন, তিনি সমকামি দম্পতিদের মানবাধিকার এবং মূল্যবোধকে সম্মান করেন।

এদিকে একই দিনে পরে তিনি সাংবাদিকদের বলেন, তার মন্তব্যের কারণে ভুল বোঝাবুঝির সৃষ্টি হলে, তিনি তা প্রত্যাহার করে নিতে চান। আরাই এটিও বলেন, তিনি তার সহকর্মীদের কাছে জানতে চাননি যে এই বিষয় নিয়ে তাদের মতামত কি।

এর আগে সমকামি বিবাহকে আইনত স্বীকৃতি প্রদান করা উচিত কিনা? -আইনপ্রণেতাদের তা সতর্কতার সাথে বিবেচনা করা উচিত, সংসদে কিশিদার এরকম বক্তব্যের পরেই আরাইয়ের কাছ থেকে এই বিতর্কিত মন্তব্য এলো।


একাত্তর/আরবিএস  

জাপানের উত্তর উপকূলে আঘাত হেনেছে রিখটার স্কেলে সাত দশমিক দুই মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প। তবে স্বস্তির বিষয় হলো, এই শক্তিশালী কম্পনের পরও কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি এবং বড়ো ধরনের কোনো...
তাইওয়ান ইস্যুকে কেন্দ্র করে এশিয়ার দুই মহাশক্তি চীন ও জাপানের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা এখন এক নতুন এবং বিপজ্জনক মোড় নিয়েছে। জাপানি প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির একটি মন্তব্যকে কেন্দ্র করে শুরু...
জাপানের সাধারণ নির্বাচনে ঐতিহাসিক জয়ের পর খাদ্যপণ্যের ওপর বিক্রয় কর কমানোর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী সানায়ি তাকাইচি। সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি জানান, সাধারণ মানুষের...
জাপানের পশ্চিমাঞ্চলে মঙ্গলবার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে, যার মাত্রা ছিল ৬ দশমিক ২। তবে দেশটির আবহাওয়া কার্যালয় জানিয়েছে, সুনামির কোনো সতর্কতা জারি করা হয়নি।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর